সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৫ ডিসেম্বর ২০২৪ ১৮ : ১৬Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: আগেই ঘোষণা হয়েছিল প্রথমবার বড়পর্দায় আসছে জনপ্রিয় কমিক চরিত্র রাপ্পা রায়। জনপ্রিয় কার্টুনিস্ট সুযোগ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট এই চরিত্র। সম্প্রতি শুরু হয়েছে ছবির শুটিং। ছবির নাম ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’। ধীমান বর্মনের পরিচালনায় এই ছবিতে ‘রাপ্পা’র চরিত্রে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়কে এবং বিখ্যাত অভিনেত্রী 'ডলফিন'-এর ভূমিকায় থাকছেন অলিভিয়া সরকার। রাপ্পার বন্ধু টোনির চরিত্রে থাকছেন দেবাশীষ দে।
এইমুহুর্তে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট অঞ্চলে চলছে ছবির শুট। গোটা ডিসেম্বর জুড়ে চলবে ছবির প্রথম দফার শুটিং। দ্বিতীয় ও শেষ দফার শুটিংয়ে রাখা হয়েছে ছবির অ্যাকশন দৃশ্যগুলোর কাজ। ছবির শুটিংয়ের ফাঁকে ফাঁকেই আজকাল ডট ইন-এর সঙ্গে আড্ডায় বসলেন 'রাপ্পা'। জানালেন, শুটিং লোকেশন থেকে যেসব ছবি প্রকাশ্যে এসেছে সেটা তাঁর ফাইনাল লুক নয়। এখনও সেটা ফাঁস করতে নারাজ নির্মাতারা। অভিনেতার কথায়, “এটুকু বলতে পারি, কমিক্সে যেভাবে আঁকা হয়েছে রাপ্পাকে, তাঁর সঙ্গে ছবিতে আমার লুকের মিল পাবেন দর্শক।” অল্প হেসে অভিনেতার সংযোজন, “তবে রাপ্পার থেকে সামান্য লম্বা আমি। এইটে তো কমানো যাবে না।” আর প্রস্থেটিক্স কি ব্যবহার করা হয়েছে? শোনামাত্রই সৌম্যর সটান জবাব, “একেবারেই নয়।” কথায় কথায় তিনি আরও জানান, রাপ্পার সঙ্গে তাঁর নিজের বেশ কিছু বিষয়ে মিল রয়েছে। অভিনেতা তো তিনি পাকচক্রে, আদতে সাংবাদিকতাকেই পেশা করতে চেয়েছিলেন তিনি। সেইজন্য প্রশিক্ষণও নিয়ে রেখেছিলেন। শেষমেশ তাঁর সেই সাধপূরণ হল ‘রাপ্পা রায়’ সেজে।
এরই মাঝে শটের ডাক আসে। চটজলদি সেসব সেরে শুটিংয়ের পোশাকেই ফের চেয়ার টেনে আড্ডায় বসে পড়লেন সৌম্য। চুলে সামান্য হাত বুলিয়ে বলে উঠলেন, “এই ছবির প্রেক্ষাপট কিন্তু বর্তমান সময়। ছবির গল্প ছুঁয়ে যাবে বর্তমান সময়ের আর্থ-সামাজিক পরিস্থিতি থেকে রাজনৈতিক পরিস্থিতিও। আসলে, বহু আগে বহুবার পড়া সত্বেও রাপ্পা রায়ের যে কোনও কমিক্স হাতে তুলে নিয়ে উলটে পালটে দেখলে যেমন মনে হয় এই গল্প এখনকার। এই ছবির মধ্যেও সেই সমকালীন ফ্লেভারটা রাখার চেষ্টা করা হয়েছে।” প্রশ্ন ছিল, কোনও জনপ্রিয় কিশোর গল্প-উপন্যাস থেকে যখন ছবি তৈরি হয়, সিনেম্যাটিক কারণে অথবা ‘ডিরেকটর্স লিবার্টি’র আওতায় ছবিতে এমন কিছু সিকোয়েন্স অথবা সংলাপ যোগ করা হয় যা কোনওভাবেই কিশোরদের জন্য নয়। ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’-ও কি সেই তালিকায় পড়বে? এবারে সময় নিয়ে খানিক ভেবেচিন্তে জবাব আসে, “এখন এই বিষয়টা নিয়ে কিছু বলতে চাই না। ছবির প্রথম ঝলকটা অন্তত মুক্তি পাক। দর্শক একটা ধারণা পাবেন। তারপর এই বিষয়ের গভীরে গিয়ে বিশদে আলোচনা করব। তবে হ্যাঁ, ছবিতে গান রয়েছে।” রাপ্পার ছবিতে গান? রাপ্পা রায় তো মজাদার-অ্যাডভেঞ্চারের ছবি। সেখানে গান...তাহলে কি রাপ্পা প্রেমে পড়ছে অভিনেত্রীর ডলফিনের? শোনামাত্রই হাত নাড়িয়ে হাঁ-হাঁ করে ওঠেন সৌম্য-“না, না। প্রেম নয়। বন্ধুত্ব। নিখাদ বন্ধুত্ব। রাপ্পা আর ডলফিন বেশ ভাল বন্ধু পরস্পরের। তাদের বন্ধুত্বের প্রেক্ষাপটও দেখানো হবে গুছিয়ে। তবে ভবিষ্যতে কী হবে সেটা বলতে পারছি না...”
আর অ্যানিমেশন? রাপ্পা রায়ের গল্প নিয়ে ছবি আর অ্যানিমেশন নেই? গরম কফিতে চুমুক দিয়ে, মুচকি হেসে সৌম্যর জবাব, “না, না আছে তো। তবে একটু অন্যরকমভাবে। মানে বলতে চাইছি, যেভাবে আমরা বাংলা ছবিতে অ্যানিমেশন দেখেছি, তার থেকে সম্পূর্ণ আলাদা। অন্যরকম একটা ব্যাপার করার চেষ্টা করা হচ্ছে।” খানিকটা ‘হম-তুম’ ছবির মতো কি? মানে সইফ-রানির জীবনের টুকরো টুকরো ঘটনা ছোট্ট ছোট্ট অ্যানিমেশনের মাধ্যমে যেমন দেখানো হয়েছিল? হাসতে হাসতে'রাপ্পা'র জবাব, “আন্দাজ অনেকটাই কাছাকাছি করা হয়েছে। কিন্তু পুরোটা হল না। বলছি না, একটু অন্যরকম। এখন এই বিষয়ে বলা মানা।”
আড্ডার ভাঙার ঠিক আগে সৌম্য বলেন, “আমি শিল্পী সুযোগ বন্দ্যোপাধ্যায়কে এই ফাঁকে আরও একবার ধন্যবাদ জানাতে চাই এরকম একটা চরিত্র সৃষ্টি করার জন্য। ছোটবেলাতেই রাপ্পা পড়েছিলাম। তারপর পরে আরও। এহেন ভঙ্গুর সময়েও রাপ্পা আদর্শবাদী। অন্যায় দেখলে প্রতিবাদ করে, রসবোধ রয়েছে। আঁকাআঁকি করে সাংবাদিকতার পাশাপাশি... বিশেষ করে বাবার সঙ্গে রাপ্পার যে সম্পর্ক, সেটা এত স্পেশ্যাল। তার অন্যতম কারণ রাপ্পার মা নেই। সব মিলিয়ে রাপ্পা খুব স্পেশ্যাল আমার কাছে। সুযোগ বন্দ্যোপাধ্যায়কে সমাজমাধ্যমে আগেই ধন্যবাদ জানিয়েছিলাম। এখন আরও একবার জানাতে চাই।”
প্রসঙ্গত, রজতাভ দত্ত, ইন্দ্রাশিস রায়, চান্দ্রেয়ী ঘোষ, শান্তিলাল মুখোপাধ্যায়, দেবাশিস মণ্ডল, অলিভিয়া সরকার-সহ একাধিক খ্যাতনামী অভিনেতার দেখা মিলবে ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ ছবিতে।‘ধীমান বর্মন প্রোডাকশনস’ সংস্থার প্রযোজনায় ২০২৫-এ মুক্তি পাবে এই ছবি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি