বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

baroda scripts history in t20 cricket

খেলা | সৈয়দ মুস্তাক আলিতে বিশ্বরেকর্ড বরোদার, কুড়ি বিশের ক্রিকেটে সিকিমের বিরুদ্ধে তুলল ৩৪৯

Rajat Bose | ০৫ ডিসেম্বর ২০২৪ ১৮ : ১৪Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ টি২০ ক্রিকেটে নয়া নজির গড়ে ফেলল বরোদা। বৃহস্পতিবার সৈয়দ মুস্তাক আলি টি২০ ক্রিকেটে বিরল রেকর্ড গড়ে ফেলল বরোদা। সিকিমের বিরুদ্ধে ২০ ওভারে ৩৪৯/‌৫ রান তুলল বরোদা। টি২০ ফরম্যাটে এটাই সর্বোচ্চ রান। আগের রেকর্ড ছিল জিম্বাবোয়ের। ৪৩ দিনের মধ্যে ভেঙে গেল সেই বিশ্বরেকর্ড। বরোদার বিশ্বরেকর্ডে বড় ভূমিকা ভানু পানিয়ার। ৫১ বলে ১৩৪ রান তাঁর। পাশাপাশি টি২০ ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ৩৭ ছয়ের নজিরও এদিন গড়ল বরোদা।


চলতি বছরের অক্টোবরেই গাম্বিয়ার বিরুদ্ধে ৩৪৪/‌৪ তুলেছিল জিম্বাবোয়ে। সেই রেকর্ড গেল ভেঙে। ভারতের ঘরোয়া ক্রিকেট সৈয়দ মুস্তাক আলিতে এই প্রথম উঠল ৩০০ প্লাস রান। এর আগে পাঞ্জাবের ২৭৫/‌৬ ছিল সর্বোচ্চ। তবে বরোদার হয়ে এই ম্যাচে খেলেননি হার্দিক। আর অধিনায়ক ক্রুণাল পান্ডিয়ার ব্যাট করার প্রয়োজনই হয়নি।


প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করে বরোদা। ভানু পুনিয়া মেরেছেন ১৫টি ছয়। ওপেনিংয়ে বড় রান পান শাস্বত রাওয়াত ও অভিমন্যু সিং। ১৬ বলে ৪৩ করেন শাস্বত। আর অভিমন্যু করেন ১৭ বলে ৫৩। দু’‌জনের ওপেনিং জুটিতে ওঠে ৯২ রান। এরপর ঝড় তোলেন ভানু পুনিয়া। আর শেষের দিকে মারকুটে ছিলেন শিবালিক শর্মা (‌১৭ বলে ৫৫)‌ ও বিষ্ণু সোলাঙ্কি (‌১৬ বলে ৫০)‌। 


প্রসঙ্গত, টি২০ ক্রিকেটে প্রথম বার ৩০০ পেরিয়েছিল নেপাল। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩১৪/৩ তুলেছিল তারা। সেই রেকর্ড ভেঙে দেয় জ়িম্বাবোয়ে। চলতি বছর ২৩ অক্টোবর গাম্বিয়ার বিরুদ্ধে ৩৪৪/৪ তোলে তারা। বরোদা সেই নজিরও ভেঙে দিয়েছে। যদিও টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি রান ভারতের। চলতি অক্টোবরেই বাংলাদেশের বিরুদ্ধে ২৯৭/৬ তুলেছিল সূর্যকুমারের দল। 
  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া