বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

vinod kambli major health issues

খেলা | ১৪ বার যেতে হয়েছে রিহ্যাবে, কী হয়েছে শচীনের ছোটবেলার বন্ধু তথা প্রাক্তন সতীর্থর

Rajat Bose | ০৫ ডিসেম্বর ২০২৪ ১৬ : ২৪Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ রীতিমতো অসুস্থ বিনোদ কাম্বলি। সম্প্রতি প্রবাদপ্রতিম কোচ রমাকান্ত আচরেকার মেমোরিয়াল ইভেন্টে দেখা গিয়েছিল কাম্বলিকে। গিয়েছিলেন শচীনও। কাম্বলিকে দেখে সৌজন্য বিনিময় করেন শচীন। কিন্তু শচীন বললেও মঞ্চে উঠতে পারেননি কাম্বলি। 


অনুষ্ঠানে রীতিমতো অসুস্থ মনে হচ্ছিল কাম্বলিকে। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছিল। রাস্তায় দাঁড়িয়ে কাম্বলি। দেশের প্রাক্তন ক্রিকেটারের হাঁটতে রীতিমতো কষ্ট হচ্ছে। আর এবার শচীন বললেও উঠে দাঁড়াতে সমস্যা হচ্ছিল কাম্বলির। এদিকে, কাম্বলির এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, অন্তত ১৪ বার রিহ্যাবে যেতে হয়েছে কাম্বলিকে।


প্রথম শ্রেণির ক্রিকেটে দীর্ঘদিন আম্পায়ারিং করেছেন মার্কাস কুটো। কাম্বলির এই ঘনিষ্ঠ বন্ধু বলেছেন, ‘‌কাম্বলির একাধিক শারীরিক সমস্যা রয়েছে। অন্তত ১৪ বার রিহ্যাবে যেতে হয়েছে কাম্বলিকে। তার মধ্যে তিন বার কাম্বলিকে ভাসাইয়ে একটি পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল।’‌ 


গত আগস্টে বান্দ্রায় কাম্বলির বাড়িতে গিয়েছিলেন মার্কাস। ওই ভিডিও ভাইরাল হওয়ার পর। এদিকে, ১৯৮৩–র বিশ্বজয়ী ভারত অধিনায়ক কপিল দেব ইতিমধ্যেই কাম্বলির দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য কাম্বলিকেই উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান কপিল।


প্রসঙ্গত, শচীন ও কাম্বলি একসঙ্গেই ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন। স্কুল ক্রিকেটে দু’‌জনের সেই রেকর্ড আজও সকলের মুখে মুখে ফেরে। দেশের হয়েও সাড়া জাগিয়ে শুরু করেছিলেন কাম্বলি। কিন্তু দ্রুতই তিনি নিজের ছন্দ হারিয়ে ফেলেন। বেহিসেবী জীবন, পারিবারিক ও বৈবাহিক জীবনে বিতর্ক কাম্বলিকে একেবারে শেষ করে দিয়েছে। এখন রীতিমতো অসুস্থ তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া