বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ধোনির দলের ৩০ লক্ষের স্পিনারের টি-২০ তে হ্যাটট্রিকের রেকর্ড

Sampurna Chakraborty | ০৪ ডিসেম্বর ২০২৪ ০৫ : ১৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ৩০ লক্ষের স্পিনারের বাজিমাত। কয়েকদিন আগে আইপিএলের মেগা নিলামে তাঁকে সর্বনিম্ন বেস প্রাইজে কেনে চেন্নাই সুপার কিংস। এবার ইতিহাসের পাতায় সেই বোলার। হার্দিক পাণ্ডিয়া, ক্রুনাল পাণ্ডিয়াদের ফিরিয়ে রেকর্ড হ্যাটট্রিক করলেন শ্রেয়স‌ গোপাল। একইসঙ্গে টি-২০ ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের মালিক অমিত মিশ্রকে ছুঁয়ে ফেললেন কর্ণাটকের স্পিনার। মঙ্গলবার বরোদার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এই রেকর্ড করেন। প্রথমে ব্যাট করে ১৭০ রান তোলে কর্ণাটক। রান তাড়া করতে নেমে একটা সময় দারুণ এগোচ্ছিল বরোদা। ১০ ওভারের শেষে ১ উইকেট হারিয়ে ১০২ রান ছিল। দারুণ খেলছিলেন শাশ্বত রাওয়াত। তাঁকে আউট করে কর্ণাটককে ম্যাচে ফেরান শ্রেয়স। ৩৭ বলে ৬৩ রান করে ফেরেন ছন্দে থাকা ব্যাটার।‌ 

এরপর পাণ্ডিয়া ব্রাদার্সদের তুলে নেন। হার্দিক এবং ক্রুনালকে শূন্য রানে ফেরান কর্ণাটকের স্পিনার। হ্যাটট্রিক সম্পন্ন করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। ১৯ রানে ৪ উইকেট তুলে নেন। কিন্তু সেটা দলের কাজে লাগেনি। ২৮ রানে অপরাজিত থেকে বরোদাকে জয়ে পৌঁছে দেন উইকেটকিপার ব্যাটার‌ বিষ্ণু সোলাঙ্কি। ৭ বল বাকি থাকতে ৪ উইকেটে জেতে পাণ্ডিয়া ভাইদের দল। টি-২০ ক্রিকেটের ইতিহাসে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রেয়স গোপাল। একনম্বরে রয়েছেন‌ অমিত মিশ্র। ২০১৯ আইপিএলে‌ রাজস্থান রয়্যালসের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হ্যাটট্রিক করেন গোপাল। বিরাট কোহলি, মার্কাস স্টোইনিস‌ এবং এবি ডি'ভিলিয়ার্সকে আউট করেন। ২০১৮-১৯ মরশুমে হরিয়ানার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন কর্ণাটকের স্পিনার। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি হ্যাটট্রিক আফগানিস্তানের রশিদ খানের। চারবার হ্যাটট্রিক করেন তারকা স্পিনার। গোপাল ১০৩ টি-২০ ম্যাচ খেলেছেন। মোট ১২৪ উইকেট নেন। গড় ১৯.১৩। সেরা বোলিং ১১ রানে ৫ উইকেট। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বোচ্চ উইকেটশিকারি শ্রেয়স‌ গোপাল। ৬ ম্যাচে ১৪ উইকেট তুলে নেন। তারমধ্যে এক ম্যাচে ৫ উইকেট রয়েছে। গড় ৮.৯২। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া