বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৪ ডিসেম্বর ২০২৪ ০৫ : ০০Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনির নো লুক রান আউট বিখ্যাত। উইকেটের দিকে না তাকিয়ে রান আউট করা এখন এতটাই জনপ্রিয় যে সবাই গ্লাভস খুলে ধোনির মতোই রান আউট করতে চান। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের উইকেট কিপার হরবংশ সিং পাহ্গালিয়াও এদিন এশিয়া কাপে একই ভাবে রান আউট করার চেষ্টা করেন। তাঁর প্রচেষ্টা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে এদিন খেলা ছিল এশিয়া কাপে। ভারত ১০ উইকেটে হারায় প্রতিপক্ষকে। কিন্তু ম্যাচে হরবংশের নো লুক রান আউট নিয়ে বেশ চর্চা হয়। দূরপ্রান্ত থেকে ছোড়া বল ঠিকঠাক না আসায় হরবংশ কিছুটা এগিয়ে গিয়ে বল ধরেই ধোনির কায়দায় রান আউট করার চেষ্টা করেন আমিরশাহীর ব্যাটারকে। ভারতের উইকেট কিপারের প্রচেষ্টা সত্ত্বেও বেঁচে যান ব্যাটার। তবুও ভারতীয় উইকেট কিপারের প্রায়সকে অনেকেই কুর্নিশ জানান সোশ্যাল মিডিয়ায়।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জ্বলে উঠলেন বৈভব সূর্যবংশী। বুধবার শারজায় সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে দলকে শেষ চারে তুললেন আইপিএলের নিলামের চমক। ১০ উইকেটে জিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের জুনিয়ররা। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান বৈভবের। ৪৬ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন। ইনিংসে ছিল ৪টি ছয়, ৩টি চার।
আইপিএলের নিলামের বেশ কয়েকদিন আগে থেকেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন ১৩ বছরের কিশোর। কোটিপতি লিগের ইতিহাসে কনিষ্ঠতম প্লেয়ার তিনি। সুতরাং, তাঁর দিকে যাবতীয় নজর ছিল। অনেক প্রতিষ্ঠিত ক্রিকেটার মেগা নিলামে অবিক্রিত থেকে গেলেও দল পান বৈভব। ১৩ বছরের বিরল প্রতিভাকে ১.১ কোটিতে কেনে রাজস্থান রয়্যালস। সেই থেকেই খবরের শিরোনামে। আরব আমিরশাহিকে উড়িয়ে সরাসরি শেষ চারের ছাড়পত্র সংগ্রহ করে ভারতীয় দল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি