বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৪ ডিসেম্বর ২০২৪ ০৩ : ৪৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরে দলে ফেরানো হয়েছে বাবর আজমকে। কিন্তু বাদ পড়েছেন শাহিন আফ্রিদি। ১০ ডিসেম্বরে ডারবানে শুরু হবে সফর। সেই দলে বেশ কয়েকটা চমক রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় টেস্টের দল থেকে বাদ পড়ার পর আবার টেস্ট দলে ফেরানো হয়েছে বাবরকে। তাঁর সঙ্গেই লাল বলের ক্রিকেটের দল থেকে বাদ পড়েছিলেন শাহিন। অথচ তাঁকে টেস্ট দলে ফেরানো হয়নি। পাকিস্তানের নির্বাচক কমিটির এই সিদ্ধান্তের সমালোচনা করেন বসিত আলি। পাকিস্তানের প্রাক্তন তারকা মনে করেন, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের ঘটনার জন্যই বাদ দেওয়া হয়েছে আফ্রিদির জামাইকে। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যায়, টিম হাডেলের সময় অধিনায়ক শান মাসুদের হাত নিজের কাঁধ থেকে সরিয়ে দেন শাহিন।
এই প্রসঙ্গে বসিত আলি বলেন, 'শাহিন আফ্রিদিকে মরা পিচে বল করতে বলা হয়। স্বাভাবিকভাবেই পারফর্ম করতে পারেনি। তাহলে নাসিম শাহের পারফরমেন্স নিয়ে কী বলার আছে? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে একদিনের সিরিজ পাকিস্তান জিতেছিল, সেখানে নাসিম শাহ কী করেছে? আমি জানাতে চাই শাহিনকে কেন দল থেকে বাদ দেওয়া হয়েছে। একটা ভিডিও নিশ্চয়ই সবার মনে আছে। যেখানে শান শাহিনের কাঁধে হাত দেয়। সেটা সরিয়ে দেন আফ্রিদি।' নিজের ইউ টিউব চ্যানেলে এমনই বলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।
বাবরকে টেস্ট দলে ফেরানো নিয়েও প্রশ্ন তোলেন বসিত আলি। ইংল্যান্ড টেস্টের পর প্রাক্তন অধিনায়কের ফর্ম কি টেস্টে কামব্যাকের জন্য যথাযথ? বসিত আলি বলেন, 'টেস্ট দল থেকে বাদ পড়ার পর বাবর কটা ঘরোয়া ম্যাচ খেলেছে? কোন পারফরম্যান্সের ভিত্তিতে আবার টেস্ট দলে সুযোগ পেল? ও ভাল প্লেয়ার। তবে সেই সিরিজ থেকে বাদ পড়ার পর ওর ফর্মে উন্নতি হয়েছে?' অস্ট্রেলিয়া সফরে পারফরম্যান্স আহামরি নয় বাবরের। তিনটে একদিনের ম্যাচে ৮০ রান করেন। তিনটে টি-২০তে তাঁর সংগ্রহ ৪৭ রান। গড় ১৫.৬৭। সেই কারণেই প্রাক্তন অধিনায়ককে নিয়ে আরও প্রশ্ন উঠছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি