বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | শুধু বুমরা বা কোহলিকে নিয়ে ভাবছে না অস্ট্রেলিয়া, গোলাপী বলের টেস্টের আগে দাবি তারকা স্পিনারের

Sampurna Chakraborty | ০৪ ডিসেম্বর ২০২৪ ০২ : ৩৫Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: পারথ টেস্ট জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে যশপ্রীত বুমরা এবং যশস্বী জয়েসওয়ালের। তবে কম যান না বিরাট কোহলি। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টেই ছন্দে ফেরেন। শতরান করে সমালোচকদের মুখ বন্ধ করে দেন। একদিন পরই শুরু অ্যাডিলেড টেস্ট। তবে অস্ট্রেলিয়ার তারকা স্পিনার দাবি করছেন, শুধুমাত্র যশপ্রীত বুমরা এবং বিরাট কোহলিকে নিয়ে ভাবছে না তাঁরা। দুই তারকার বিশ্বমানের ক্লাসের কথা মেনে নিলেও, ন্যাথান লিয়ন ভারতীয় দলের প্রতিভা এবং গভীরতার উল্লেখ করেন। জানান, দলের সব প্লেয়ারের জন্য আলাদা পরিকল্পনা করতে হবে। লিয়ন বলেন, 'ভারতীয় টিমে একদল সুপারস্টার আছে। ক্রিকেট টিমগেম। জয়ের জন্য গোটা দলকে ভাল খেলতে হয়। ভারতীয় দলে বুমরা এবং অন্যান্য তারকারা আছে। তবে শুধু সুপারস্টারদের নিয়ে ভাবলে চলবে না। দলের বাকিরাও প্রতিভাবান। অসাধারণ দল। আমরা নির্দিষ্ট একজনের ওপর ফোকাস করেছি না। শুক্রবার যারা নামবে, তাঁদের প্রত্যেককে আমরা সম্মান করি। তারমানে এই নয় যে আমরা লড়াই করব না। আমরাও নিজেদের ব্র্যান্ড অফ ক্রিকেট খেলব। বিশ্বের সেরা দলগুলোর অন্যতম ভারত।' 

পারথে রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়। টেস্টে ৫৩৬ উইকেটের মালিককে না খেলানোর সিদ্ধান্তকে সমর্থন করেন না অজি স্পিনার। লিয়ন বলেন, 'এই বিষয়টা অবশ্যই আমাকে অবাক করেছে। তবে যারা সুযোগ পেয়েছে, তাঁরা সবাই ভাল ক্রিকেটার। অশ্বিনের ৫৩০ উইকেটের বেশি রয়েছে, জাদেজার সংগ্রহ ৩০০ উইকেটেরও বেশি। সুতরাং, রিজার্ভ বেঞ্চে এই মানের ক্রিকেটারকে দেখে অবাক লাগে। তবে এটা আমার হাতে নেই। কিন্তু যেই খেলুক না কেন, চ্যালেঞ্জ আসবে।' শুক্রবার থেকে অ্যাডিলেডে শুরু হবে গোলাপী বলের টেস্ট। দলে ফিরবেন রোহিত শর্মা এবং শুভমন গিল। বাদ পড়বেন দেবদত্ত পাড়িক্কেল‌ এবং ধ্রুব জুরেল। বোলিং বিভাগে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। এক স্পিনার নিয়েই খেলতে পারে টিম ইন্ডিয়া। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া