সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ৩০তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়, মঞ্চে দেব-শত্রুঘ্ন-সৌরভ সহ চাঁদের হাট

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৪৬Soma Majumder

নিজস্ব সংবাদদাতা: সূচনা হল ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। বুধবার নেতাজি ইন্ডোরের পরিবর্তে ধনধান্যে প্রেক্ষাগৃহে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই নবান্ন সূত্রে জানা গিয়েছিল, এবার চলচ্চিত্র উৎসবে যেমন গ্ল্যামারের ছোঁয়া কম থাকবে, তেমনই উৎসবের উদ্বোধনের ভ্যেনুতেও আনা হয়েছে পরিবর্তন।

মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এদিন হাজির হন অভিনেতা তথা সাংসদ শত্রুঘ্ন সিংহা। এছাড়া একপাশে দেব, অন্যপাশে সৌরভ গাঙ্গুলীকে নিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে কেআইএফএফ-এর উদ্বোধন করেন মমতা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম সারিতে দেখা গেল মাধবী মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, দুলাল লাহিড়ী,সব্যসাচী চক্রবর্তীর মতো টলিপাড়ার  একাধিক বর্ষীয়ান তারকাকে। সঙ্গে ছিলেন  চিরঞ্জিৎ চক্রবর্তী, শতাব্দী রায়, পাওলি দাম, দেবলীনা কুমার, সৌমিতৃষা কুণ্ডু-সহ আরও অনেকে।

আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন যিশু সেনগুপ্ত এবং জুন মালিয়া। মুখ্যমন্ত্রীর লেখা গানে ডোনা গাঙ্গুলীর নৃত্য পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। সাংসদ-অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে সংবর্ধনা জানান তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সংবর্ধনা জানানো হয় সাবিত্রী চট্টোপাধ্যায়,রঞ্জিৎ মল্লিক, দীপঙ্কর দে, চিরঞ্জিৎ, সব্যসাচীকে-কে। ‘থালি গার্ল’-এর ভূমিকায় ছিলেন তৃণা সাহা।

টলিউডের এক ঝাঁক তারকার মাঝে এদিন হালকা মেজাজে ধরা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে কখনও বাংলা চলচ্চিত্র নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন, আবার কখনও দর্শকাসনে বসে গুনগুনিয়ে গানও গান। মঞ্চে মুখ্যমন্ত্রীকে সম্মান জানান অভিনেত্রী রুক্মিণী মৈত্র।

এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে ১৪টি ছবি মনোনীত হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্রান্স, বুলগেরিয়া, জাপানসহ বিভিন্ন দেশের ছবি। চলতি বছরের উদ্বোধনী ছবি 'গল্প হলেও সত্যি'। প্রয়াত পরিচালক তপন সিনহাকে সম্মান জানিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছর চলচ্চিত্র উৎসবের কেন্দ্রবিন্দু দেশ হল ফ্রান্স। মোট ১৭৫টি ছবি প্রদর্শিত হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া