বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৪ ডিসেম্বর ২০২৪ ২৩ : ২৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: একদিন পর শুরু অ্যাডিলেড টেস্ট। তার আগেই বিপত্তি। প্র্যাকটিস চলাকালীন ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে টিটকিরি মারেন সমর্থকরা। যার ফলে বর্ডার-গাভাসকর ট্রফির বাকি টেস্টের আগে টিম ইন্ডিয়ার প্র্যাকটিসে সমর্থকদের প্রবেশ নিষেধ। মঙ্গলবার থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল প্র্যাকটিস সেশন। অস্ট্রেলিয়ার অনুশীলনে হাতেগোনা ফ্যান উপস্থিত ছিল। কিন্তু ভারতীয় দলের প্র্যাকটিস দেখতে হাজার হাজার সমর্থক ভিড় জমায়। অ্যাডিলেডের মাঠে নেটের খুব কাছাকাছি অনুশীলন করে ক্রিকেটাররা। বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থদের দেখতে উপচে পড়ে ভিড়। সেটা সামলাতেই হিমশিম খায় কর্তৃপক্ষ। বোর্ডের এক কর্তা বলেন, 'চূড়ান্ত অব্যবস্থা ছিল। অস্ট্রেলিয়ার অনুশীলনে খুব বেশি হলে ৭০ জন সমর্থক ছিল। কিন্তু টিম ইন্ডিয়ার প্র্যাকটিসে ৩০০০ ফ্যান হাজির হয়। কেউ ভাবেনি এত সমর্থক চলে আসবে। পঞ্চম টেস্টের আগে সিডনিতে আরও একটা ফ্যানস ডে রাখা হয়েছিল। কিন্তু সেটা বাতিল করে দেওয়া হয়েছে। প্লেয়ারদের উদ্দেশে কড়া এবং অসংবেদনশীল মন্তব্য করা হয়। সেই কারণেই সমর্থকদের আর প্র্যাকটিসে ঢুকতে দেওয়া হবে না।'
একজন প্রত্যক্ষদর্শী জানান, প্লেয়ারদের ফিটনেস নিয়ে মন্তব্য করা হয়। কয়েকজন ক্রিকেটারকে 'বডি শেম'ও করা হয়। তাতে অত্যন্ত বিরক্ত হয় ক্রিকেটাররা। বোর্ডের এক কর্তা বলেন, 'বিরাট কোহলি এবং শুভমন গিল প্রায় ঘেরাও হয়ে যেতে পারত। অনেকে ফেসবুক লাইভ করছিল। ব্যাটাররা স্ট্যান্স নেওয়ার সময় ফোনে বন্ধুদের সঙ্গে কথা বলছিল। তাতে ক্রিকেটারদের অসুবিধা হয়। মনোসংযোগ ব্যাঘাত ঘটে। একজন সমর্থক কোনও এক ক্রিকেটারকে গুজরাটিতে হাই বলার অনুরোধ জানায়। আরেকজনকে তাঁর ওজন নিয়ে টিটকিরি মারা হয়।' গোলাপী বলের টেস্টের আগে প্র্যাকটিসে এই বিপত্তির পর কড়া সিদ্ধান্ত নিল বিসিসিআই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি