বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

india win in u19 asia cup

খেলা | বাংলার পেসারের তিন উইকেট, আয়োজকদের হারিয়ে সেমিতে বৈভব সূর্যবংশীরা

Rajat Bose | ০৪ ডিসেম্বর ২০২৪ ২০ : ৩৩Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হার। কিন্তু দ্বিতীয় ম্যাচেই জাপানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো। ২১১ রানের বিশাল ব্যবধানে জয়। বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে জ্বলে উঠলেন ভারতের বোলাররা। মাত্র ১৩৭ রানেই শেষ হয়ে গেল বিপক্ষ। বাংলার ছেলে যুধাজিৎ গুহ পেলেন তিন উইকেট। ৭ ওভারে মাত্র ১৫ রান দিয়েছেন যুধাজিৎ। এছাড়া চেতন শর্মা ও হার্দিক রাজ পান দুটি করে উইকেট। আর ভারত বিনা উইকেটে ১৬.‌১ ওভারেই ১৪৩ তুলে ম্যাচ জিতে নেয়। ভারতের জয় ১০ উইকেটে। 


সংযুক্ত আরব আমিরশাহির হয়ে সর্বোচ্চ রান করেছেন রায়ান খান (‌৩৫)‌। এছাড়া ওপেনার অক্ষত রাই করেন ২৬। চার জন ক্রিকেটার ছাড়া কোনও ইউএই ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত তাদের কাছে হয়ে গেল বুমেরাং।


এদিকে, ভারত শুরু করে দুর্দান্তভাবে। আইপিএল নিলামে কোটিপতি হয়ে যাওয়া ১৩ বছরের বৈভব সূর্যবংশী করেন ৪৬ বলে ৭৬ রান। অপর ওপেনার আয়ূষ মাত্রে করেন ৫১ বলে ৬৭। বৈভবের ব্যাট থেকে এসেছে তিনটি চার ও ছয়টি ছয়। আর আয়ূষের ব্যাট থেকে আসে চারটি চার ও চারটি ছয়। 


শারজায় আয়োজকদের উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে দ্বিতীয় জয় তুলে নিল ভারত। সঙ্গে চলে গেল শেষ চারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া