সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Actor Vikrant Massey backtracks on retirement announcement, clarifies he is going on a long break

বিনোদন | 'অভিনয় থেকে অবসর নিচ্ছি না, তবে...' পোস্ট ভাইরাল হতেই মুখ খুললেন বিক্রান্ত! শুনে ভুরু কুঁচকালো নেটপাড়া

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ ডিসেম্বর ২০২৪ ১৯ : ১১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: গত বছর বিক্রান্তের ‘টুয়েলফথ ফেল’ বলিউডে ব্যাপকভাবে সাড়া ফেলেছিল।  এরপর একের পর এক ওটিটি ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি, তাঁর অভিনীত ছবি ‘দ্য সবরমতী রিপোর্ট’ প্রশংসা কুড়িয়ে নেয় সমালোচকমহলে। 'সবরমতী রিপোর্ট' দেখে তো বিক্রান্তের কাজের তারিফ করেন খোদ  প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। এহেন আবহে বিক্রান্ত জানিয়ে দিলেন অভিনয় থেকে অবসর গ্রহণ করছেন তিনি! বিনোদন ইন্ডাস্ট্রিতে পথ চলা শেষ করছেন অভিনেতা৷ সোমবার ইন্সটাগ্রামে একটি পোস্টের মাধ্যমে অভিনয় জগত থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন বিক্রান্ত।  দু'দিন যেতে না যেতেই এবার এই বিষয়ে ফের মুখ খুললেন বিক্রান্ত। জানালেন, মোটেই তিনি বলিপাড়া থেকে অবসর নিচ্ছেন না। তাঁর কথার অন্য অর্থ বের করা হয়েছে। ফলে বুঝতে ভুল হয়েছে মানুষের! 

 

এখন ঠিক কী বলেছেন বিক্রান্ত? সম্প্রতি এক সাক্ষাৎকারে বিক্রান্ত জানিয়েছেন, অভিনয় থেকে অবসর গ্রহণ করার কোনও ইচ্ছেই তাঁর নেই। তবে হ্যাঁ, এইমুহূর্তে তিনি নিজের পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান। 'টুয়েলফথ ফেল' অভিনেতার কথায়, " না, না অভিনয় থেকে অবসর নিচ্ছি না। আসলে, আমি খুব ক্লান্ত,বিধ্বস্ত...  ছুটির খুব প্রয়োজন... শরীরও সেটা জানান দিচ্ছে। আমার কথার ভুল অর্থ বুঝেছেন মানুষ।" এখানেই না থেমে তিনি আরও বলেন, "অভিনয়টাই যা আমি পারি। আর কিছু তেমন পারি না। তবে এইমুহূর্তে আমি মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত ও বিধ্বস্ত। মন-মেজাজ একেবারে ঠিক নেই। তার উপর পরিবারের সঙ্গেও আরও বেশি করে সময় কাটাতে চাই। তাই যখন সব ঠিকঠাক হবে, ফিরে আসব। "

 

সোমবার সমাজমাধ্যমে বিক্রান্ত লিখেছিলেন, “গত কয়েক বছর এবং তার পরেও অসাধারণ ছিল। আপনাদের সমর্থনের জন্য আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। কিন্তু আমি যতই এগিয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি এবার ফিরে যাওয়ার সময়। একজন স্বামী, পিতা এবং পুত্র হিসাবে, এছাড়াও অভিনেতা হিসেবেও। তাই আগামী ২০২৫ সালে আমার অভিনীত দু'টি ছবি মুক্তি পাবে। শেষবারের মতো আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আপনাদের আবারও ধন্যবাদ, সবকিছুর জন্য।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া