বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৪ ডিসেম্বর ২০২৪ ১৮ : ২৮Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ১০ ডিসেম্বর থেকে শুরু হবে সিরিজ। টেস্ট দলে ফিরেছেন বাবর আজম, নাসিম শাহরা। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল বাবর, শাহকে। কিন্তু এই দুই ক্রিকেটারকে আবার দলে ফিরিয়ে নেওয়া হল। তবে দলে সবচেয়ে বড় চমক বাঁহাতি পেসার শাহি শাহ আফ্রিদি ও ফর্মে থাকা স্পিনার সাজিদ খানের দল থেকে বাদ পড়া। পিসিবি অবশ্য জানিয়েছে, দুই ক্রিকেটারকে নাকি বিশ্রাম দেওয়া হয়েছে। পেসার মহম্মদ আব্বাসকে ফের টেস্ট দলে ফেরানো হয়েছে।
এছাড়া টেস্ট দলে জায়গা পাননি মহম্মদ আলি, মহম্মদ হুরাইরা, মেহরান মুমতাজ, জাহিদ মাহমুদরা।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার মাটিতে পাকিস্তান তিনটি টি২০, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে। ১০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি অবধি চলবে সিরিজ। তিন ফর্মাটের ক্রিকেটেই দলে সুযোগ পেয়েছেন বাবর আজম, মহম্মদ রিজওয়ান, সাইম আয়ুব, সলমন আলি আঘা।
প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই টেস্টেও খেলেননি আফ্রিদি। ওয়ারর্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে শাহিনকে শুধু সাদা বলের সিরিজে রাখা হয়েছে। নাসিম শাহকে আবার টি২০ দলে রাখা হয়নি। তিনি আছেন শুধু টেস্ট ও ওয়ানডে সিরিজে।
নির্বাচক কমিটির সদস্য ও সাদা বলে পাকিস্তানের অন্তঃবর্তী কোচ আকিব জাভেদ বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই আফ্রিদিকে লাল বলের সিরিজে রাখা হয়নি। ঠিক তেমনই ফখর জামানকেও দলে রাখা হয়নি। ওকে পুরো সুস্থ চাই। গোটা বিষয়টাই স্ট্রাটেজিক সিদ্ধান্ত।’ এদিকে, ২০২১ সালে জামাইকায় শেষ টেস্ট খেলেছিলেন মহম্মদ আব্বাস। তিনি তিন বছরেরও বেশি সময় পর টেস্ট দলে ফিরলেন। এদিকে, জোরে বোলার খুররাজ শাহজাদকেও লাল বলের সিরিজে নেওয়া হয়েছে। ১৫ জনের টেস্ট দলে জোরে বোলার হিসেবে আছেন মির হামজা। টেস্ট দলে একমাত্র স্পিনার হিসেবে আছেন নোমান আলি। যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২০ উইকেট নিয়েছিলেন।
টি২০ সিরিজ শুরু হবে ১০ ডিসেম্বর থেকে ডারবানে। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে। শেষে হবে টেস্ট সিরিজ। যা শুরু হবে সেঞ্চুরিয়ানে ২৬ ডিসেম্বর থেকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি