সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | দেবকে আনফলো করলেন রুক্মিণী? মনোমালিন্যের নেপথ্যে কী কারণ?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৪১Soma Majumder

নিজস্ব সংবাদদাতা: দেব-রুক্মিণীর প্রেমের খবর এখন কে না জানেন! বহুদিন ধরে সম্পর্কে রয়েছেন টলিপাড়ার দুই তারকা। কিন্তু আচমকাই দেবকে আনফলো করলেন রুক্মিণী! নিছকই মনোমালিন্য নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

প্রথমদিকে নিজেদের সম্পর্ককে বন্ধুত্বের নাম দিলেও এখন আর প্রেমের কথা লুকিয়ে রাখেন না দেব ও রুক্মিণী মৈত্র। একসঙ্গে ঘুরতে যাওয়া, কাজের বাইরে সময় কাটানো, সমাজ মাধ্যমে চোখ রাখলে সবটাই নজরে আসে। আপাতত দেব-রুক্মিণীর গাঁটছড়া বাঁধার অপেক্ষাতে রয়েছেন অনুরাগীরা। কিন্তু এরই মাঝে ‘চ্যাম্প’-কে আনফলো করে বসলেন নায়িকা! 

গত পুজোয় মুক্তি পেয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত 'টেক্কা'। এই ছবিতে রুক্মিণীর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। ছবি মুক্তির পর বিদেশে ঘুরেও এসেছেন জুটি। তবে কি এখন দুই তারকার মধ্যে মান অভিমানের পালা চলছে? 

এই মুহূর্তে 'খাদান'র প্রমোশন নিয়ে অত্যন্ত ব্যস্ত দেব। এই ব্যস্ততার জন্য কি ‘বিশেষ বান্ধবী’-কে সময় দিতে পারছেন না ‘পাগলু’? আর সেই কারণেই কি পারদ চড়েছে! যদিও এনিয়ে এখনও খোলসা করে কিছু জানা যায়নি। দুই প্রেমিক-প্রেমিকার মতে, তাঁরা খুব ভাল বন্ধু। তাই একে অপরের ভাল এবং খারাপ সময়ে পাশে থাকেন, তবে বিয়ে নিয়ে এখনই তেমনভাবে কিছু ভাবছেন না। 

২০১৭ সালে মুক্তি পেয়েছিল দেবের 'চ্যাম্প'। রাজ চক্রবর্তীর পরিচালনায় সেই ছবিতে দেবের নায়িকা ছিলেন রুক্মিণী মৈত্র। ওই ছবির হাত ধরেই মডেলিং দুনিয়া থেকে টলিউডে পা রাখেন রুক্মিণী। প্রথম ছবি থেকেই দেব-রুক্মিণীর জুটি ছিল হিট। সঙ্গে গুঞ্জন শুরু হয় তাঁদের প্রেমচর্চার। যা ধীরে ধীরে মজবুত সম্পর্কে পরিণত হয়। বেশ কয়েক বছর ধরে যে কোনও শুভ অনুষ্ঠানে জুটির পরিবারকে সমাজ মাধ্যমে একসঙ্গে দেখা যায়। বর্তমানে রুক্মিণীর সামাজিক মাধ্যমে তাঁদের একসঙ্গে নানান ছবি থাকলেও ফলোয়িং তালিকাতে নেই দেবের নাম।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া