বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

India batter KL Rahul said that he does not mind batting in any position in the Indian team

খেলা | 'যে কোনও পজিশনে ব্যাট করতে চাই, থাকতে চাই প্রথম একাদশে', দ্বিতীয় টেস্টের আগে বললেন রাহুল

KM | ০৪ ডিসেম্বর ২০২৪ ১৬ : ২০Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: যে কোনও পজিশনে ব্যাট করতে নামতেই তিনি প্রস্তুত, থাকতে চান প্রথম একাদশে। সেটাই তাঁর কাছে মুখ্য এবং মোক্ষ।  

৬ তারিখ অ্যাডিলেডে শুরু হচ্ছে পিঙ্ক বল টেস্ট। তার আগে লোকেশ রাহুল বলছেন, বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন পজিশনে ব্যাটিং করার অভিজ্ঞতা তাঁর ক্রিকেটকে সরল করেছে বলে মনে করেন তারকা ক্রিকেটার। 

অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্টে ভারতের ব্যাটিং অর্ডারে ব্যাপক রদবদল হতে পারে। বর্ডার-গাভাসকর দ্বিতীয় টেস্টে দলে ফিরতে পারেন রোহিত শর্মা ও শুভমান গিল। দুই তারকা দলে ফিরলে লোকেশ রাহুল ব্যাটিং অর্ডারে নেমে যাবেন পাঁচে। সেক্ষেত্রে ধ্রুব জুড়েলকে ছিটকে যেতে হবে প্রথম একাদশ থেকে। 

টেস্ট ফরম্যাটে মোট পাঁচটি পজিশনে ব্যাট করেছেন লোকেশ রাহুল। দুটো ওপেনিং স্লট ছাড়াও রাহুল ৩, ৪ ও ৬ নম্বরে ব্যাট করেছেন। ব্যাটিং অর্ডারে এত পরিবর্তন সমস্যা সৃষ্টি করে না ক্রিকেটারের? 

রাহুল অবশ্য তা মনে করেন না। তিনি বলছেন, ''আমি প্রথম একাদশে থাকতে চাই। দলের জন্য যে কোনও পজিশনে ব্যাট করতে চাই। নির্দিষ্ট পরিস্থিতিতে দলের হয়ে রান করতে চাই। গোড়ার দিকে আমাকে যখন বিভিন্ন ব্যাটিং পজিশনে ব্যাট করতে হত, তখন খুব চ্যালেঞ্জিং ছিল। প্রথম ২০-২৫টা বল কীভাবে খেলব, তা নিয়ে চিন্তাভাবনা চলত। কত দ্রুত আক্রমণ করব? গোড়ার দিকে এগুলোতে সমস্যা হত।  কিন্তু পরবর্তীকালে এগুলো সহজ হয়ে যায়। বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন পজিশনে খেলতে খেলতে বিষয়গুলো সহজ হয়ে গিয়েছে।'' 
পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নেমে লোকেশ রাহুল ভিত গড়ে দেন ভারতের। পার্টনারশিপে দুশোর বেশি রান করেন তাঁরা। দ্বিতীয় টেস্টে সেই লোকেশ রাহুলের ব্যাটিং পজিশন নিয়ে কৌতূহল সবার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া