বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৪ ডিসেম্বর ২০২৪ ১৪ : ৩৩Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে হরভজন সিং খেলেছেন ভারতের জার্সিতে। চেন্নাই সুপার কিংসে খেলার সময়ে ভাজ্জির ক্যাপ্টেন ছিলেন মাহি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য হরভজন।
সেই পাঞ্জাবতনয় বলছেন, ধোনির সঙ্গে তিনি কথা বলেন না। এক সংবাদমাধ্যমকে হরভজন বলেছেন, ''ওর বিরুদ্ধে আমি নই। আমি ধোনির সঙ্গে কথা বলি না। ওর কিছু বলার থাকলে বলতে পারে। ওর যদি বলার কিছু থাকত, তাহলে এতদিনে বলতেই পারত।''
১০৩টি টেস্টে ৪১৭টি উইকেটের মালিক হরভজন। ধোনির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিশদে কিছু বলতে চাননি ভাজ্জি। হরভজন জানান, আইপিএল খেলার সময়ে ধোনির সঙ্গে তাঁর কথা হয়েছে। তার পরে দু'জনের মধ্যে আর কোনও কথা হয়নি।
ভাজ্জি বলেন, ''সিএসকে-র হয়ে খেলার সময়ে আমাদের মধ্যে কথা হত। দশ বছরের বেশি সময় হয়ে গিয়েছে আমাদের মধ্যে আর কথা হয় না। কেন কথা বন্ধ তার কারণ ধোনিই বলতে পারবে। আমার বলার কিছু নেই। সিএসকে-র হয়ে যখন আমরা খেলতাম, তখন কথা হত। খেলার মাঠেই তা সীমাবদ্ধ ছিল। তার পরে ও আমার ঘরে আসত না। আমিও ওর ঘরে যেতাম না।''
দেশের প্রাক্তন স্পিনার জানিয়েছেন, ধোনি তাঁর ফোন ধরেন না। ভাজ্জিকে বলতে শোনা গিয়েছে, ''যারা আমার ফোন ধরে, আমি তাদেরই ফোন করি। আমার সময় বেশি নেই। যারা আমার বন্ধু তাদের সঙ্গেই আমার সম্পর্ক রয়েছে। সম্পর্কটা দেওয়া নেওয়ার। আমি তোমাকে শ্রদ্ধা করলে, তোমারও আমাকে শ্রদ্ধা করা উচিত।''
ধোনি, হরভজন, গৌতম গম্ভীর, যুবরাজ সিং-সহ বাকিরা মিলে ২০১১ সালে ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করেন। কিন্তু ধোনির প্রতি অভিমান যায়নি ভাজ্জিদের। খেলা ছেড়ে দেওয়ার পরে সবাই অভিযোগ করছেন ভুবনজয়ী অধিনায়কের বিরুদ্ধে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি