বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৪ ডিসেম্বর ২০২৪ ১৪ : ৩১Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: বিনোদ কাম্বলি গান গাইছেন। শচীন তেণ্ডুলকর হাততালি দিচ্ছেন। এমন দৃশ্যই দেখা গেল রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনী অনুষ্ঠানে। ঘটনাক্রমে প্রয়াত কোচের জন্মবার্ষিকীও ছিল মঙ্গলবার।
সেই অনুষ্ঠানেই দুই বন্ধুকে দেখা গেল একই মঞ্চে। বন্ধু কাম্বলির সঙ্গে করমর্দন করলেন মাস্টার ব্লাস্টার। সেই কাম্বলিই যখন বলিউডি গান, 'সর যো তেরা চকরায়ে ইয়া দিল ডুবা যায়ে' গাইছেন, তখন শচীনকে হাততালি দিতে দেখা যায়।
বিনোদ কাম্বলিকে দেখে মনে হচ্ছিল তিনি অসুস্থ। ভাল করে কথা বলতে পারছেন না। আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনের দিন শচীন ও কাম্বলি বেশ কিছুক্ষণ কথা বলেন। সেই সময়ে দু'জনকেই হাসতে দেখা গিয়েছে। কাম্বলি 'লাভ ইউ স্যর'বলে তাঁর বক্তব্য শেষ করেন।
হ্যারিস শিল্ডের ম্যাচে বিনোদ কাম্বলি ও শচীন তেণ্ডুলকর তাঁদের স্কুল সারদাশ্রম বিদ্যামন্দিরের হয়ে ৬৬৪ রানের পার্টনারশিপ গড়ে খবরের শিরোনামে এসেছিলেন। বিস্ময়বালক থেকে শচীন হয়ে ওঠেন কিংবদন্তি। তাঁর নামের পাশে লেখা ২০০টি টেস্ট, ৪৬৩টি ওয়ানডে। একশোটি আন্তর্জাতিক সেঞ্চুরি ও অসংখ্য রেকর্ডের মালিক শচীন।
অন্যদিকে কাম্বলি ১৭টি টেস্ট ম্যাচ খেলেন। টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি করেন তিনি। টেস্টে ১০৮৪ রানের মালিক কাম্বলি। ১০৪টি ওয়ানডে থেকে কাম্বলির সংগ্রহ ২৪৭৭ রান। দুটো সেঞ্চুরিও রয়েছে তাঁর নামের পাশে। কিন্তু কাম্বলির অর্থনৈতিক অবস্থা এখন ভাল নয়। শারীরিক দিক থেকেও অসুস্থ। দুই বন্ধুকে মিলিয়ে দিলেন তাঁদের স্যর রমাকান্ত আচরেকর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি