বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | নেটে ডবল শিফটে প্রস্তুতি রোহিতের, কত নম্বরে নামবেন?

Sampurna Chakraborty | ০৩ ডিসেম্বর ২০২৪ ০৫ : ০২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র দু'দিন বাকি। তারপরই অ্যাডিলেডে শুরু গোলাপী বলের টেস্ট। তার আগে জোরকদমে প্রস্তুতি চলছে ভারতীয় দলের। চার বছর আগের পুনরাবৃত্তি যাতে না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। মঙ্গলবার নেটে চার ঘণ্টা কাটালেন রোহিত শর্মা। দুই দফায় প্র্যাকটিস করলেন। এদিন যথেষ্ট প্রত্যয়ের সঙ্গে অ্যাডিলেড ওভালে গোলাপী কুকাবুরা বলের সামনা করেন ভারত অধিনায়ক। পারথে ওপেনিংয়ে সফল হয়েছে যশস্বী জয়েসওয়াল এবং কেএল রাহুল জুটি। তাই ওপেনিং কম্বিনেশন নাও ভাঙা হতে পারে। মিডল অর্ডারে নামতে পারেন রোহিত। প্র্যাকটিসে তেমনই ইঙ্গিত মেলে। 

মঙ্গলবার ভারতীয় দলের অনুশীলন দেখতে ছিল সমর্থকদের ভিড়। মাঠে চারটে নেট ছিল ভারতীয় দলের। তারমধ্যে একটি নেটে যশস্বী এবং রাহুল ব্যাট করে। দ্বিতীয় নেটে ছিলেন বিরাট কোহলি এবং শুভমন গিল। তৃতীয় নেটে রোহিত এবং ঋষভ ব্যাট করে। চতুর্থ নেটে দেখা যায় নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরকে। এর থেকেই বোঝা যাচ্ছে পাঁচ নম্বরের নামতে পারেন রোহিত। দেখে মনে হচ্ছে এটাই ভারতের এক থেকে আট নম্বরের ব্যাটিং লাইন আপ। তবে প্র্যাকটিসের এক ঘণ্টা আগে পন্থ এবং বাকি সাপোর্ট স্টাফের সঙ্গে মাঠে আসেন রোহিত।

বেশ কিছুক্ষণ থ্রো ডাউন প্র্যাকটিস করেন ভারত অধিনায়ক। শর্ট বলে পুল করতে দেখা যায় তাঁকে। টিম ইন্ডিয়ার ওপেন প্র্যাকটিস সেশনে ভিড় জমায় অসংখ্য ক্রিকেট ভক্ত। নেটে নজর কাড়েন আকাশ দীপ এবং মুকেশ কুমার। বেশ কয়েকবার কোহলিকে চ্যালেঞ্জের মুখে ফেলেন ভারতের রিজার্ভ বোলার। গিলকে প্রশ্নের মুখে ফেলে দেন আকাশ। তবে যথেষ্ট স্বচ্ছন্দ দেখায় তরুণ তারকাকে। দ্বিতীয় টেস্টে খেলা প্রায় নিশ্চিত। নেটে বল করতে দেখা যায় হর্ষিত রানাকেও। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া