বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ১১ দিনে ৬ ম্যাচ! মুস্তাক আলিতে দারুণ বোলিং সত্ত্বেও অস্ট্রেলিয়া সফর ঘিরে ধোঁয়াশা

Sampurna Chakraborty | ০৩ ডিসেম্বর ২০২৪ ০৪ : ৩১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ১১ দিনে ৬ ম্যাচ। আবার ১৫টি ডট বল। সৈয়দ মুস্তাক আলিতে আবার নজর কাড়লেন মহম্মদ সামি। রাজকোটে গ্রুপ এ-র ম্যাচে বিহারকে হারাল বাংলা। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে বিহার। মাত্র ১৪ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় বাংলা। সবার নজর ছিল সামির দিকে। ৪ ওভার বল করে ১৮ রানে ১ উইকেট নেন। ১১ দিনে ৬টি টি-২০ ম্যাচ খেলে ফেললেন তারকা পেসার। মোট ২৪ ওভারের মধ্যে ২৩.৩ ওভার বল করে ফেলেছেন। ৫টি উইকেট তুলে নেন। তারমধ্যে হায়দরাবাদের বিরুদ্ধে তিনটে নেন। তবে আদৌ সামিকে বর্ডার-গাভাসকর ট্রফিতে ডাকা হবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। কয়েকদিন আগে তারকা পেসারের আবার নতুন করে চোট পাওয়ার কথা শোনা যায়। কিন্তু সামি জানিয়ে দেন, তিনি সম্পূর্ণ ফিট। তার প্রমাণ মেলে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। 

রঞ্জিতে প্রত্যাবর্তনেই সাফল্য পান তারকা পেসার। কিন্তু শুধুমাত্র একটি ম্যাচের ভিত্তিতে তাঁকে অস্ট্রেলিয়া পাঠাতে চায়নি নির্বাচকরা। সামিকে মুস্তাক আলিতে খেলার নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যেই ছয় ম্যাচ খেলে ফেলেছেন। প্রমাণ করেছেন তিনি ফিট। কিন্তু তাসত্ত্বেও বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলার কোনও আভাস নেই। রবিবার মেঘালয়ের বিরুদ্ধে উইকেট না পেলেও দুর্দান্ত স্পেলে বাংলার জয়ের মঞ্চ তৈরি করে দেন সামি। ৪ ওভারে মাত্র ১৬ রান দেন। যার ফলে ২০ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ১২৭ রানে শেষ করে মেঘালয়। ৪৯ রান বাকি থাকতে ৬ উইকেটে জেতে বাংলা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া