সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ ডিসেম্বর ২০২৪ ০১ : ২১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: সংবাদ সংস্থা মুম্বই: ১৯৯৪ সালের ডিজনির অ্যানিমেশন ফিল্ম ‘দ্য লায়ন কিং’-এর গল্প অনুযায়ী তৈরি হয়েছিল সমনামী লাইভ অ্যাকশন ছবি। ‘দ্য লায়ন কিং’-এর এই রিমেকের হিন্দি ভার্সনে ‘মুসাফা’র চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ খান এবং 'সিম্বা'র গলায় শোনা গিয়েছিলেন আরিয়ান খানের আওয়াজ। এবার মুক্তি পেতে চলেছে ‘দ্য লায়ন কিং’-এর প্রিক্যুয়েল ‘মুসাফা’। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির ইংরেজি ও হিন্দি-দু'টি ভার্সনের একাধিক ঝলক। ঝলক থেকেই স্পষ্ট এই ছবিতে ফের একবার তাঁর গমগমে কণ্ঠ দিয়ে প্রেক্ষাগৃহ মাতিয়ে রাখতে চলেছেন শাহরুখ। বলাই বাহুল্য শাহরুখ রয়েছেন সেই ‘মুসাফা’র চরিত্রেই। এই ছবিতেও তাঁকে সঙ্গ দেবেন আরিয়ান। এবং শাহরুখের ছোট্ট ছেলে আব্রাম! এই প্রথম বাবা ও দাদার সঙ্গে একই ছবিতে কাজ করতে চলেছে 'মন্নত'-এর সবথেকে ছোট সদস্য।
‘‘ছেলের গায়ে হাত দেওয়ার আগে বাবার সঙ্গে কথা বল।’’ ‘জওয়ান’-এর সেই বিখ্যাত সংলাপের কথা কে ভুলতে পারে। সমাজমাধ্যমের পাতায় রীতিমতো ভাইরাল হয়েছিল। জল্পনা চলেছিল মাদক মামলায় শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে শাহরুখ-পুত্র আরিয়ান খানকে যিনি গ্রেফতার করেছিলেন সেই সময়ে, সেই এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের উদ্দেশ্যেই আদতে এই সংলাপ 'বাদশা'র। সম্প্রতি, মুসাফা'র নির্মাতাদের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সমাজমাধ্যমে। সেখানেই 'মুফাসা' ছবিতে সেই সংলাপের প্রসঙ্গ টেনে আনলেন খোদ শাহরুখ! জানিয়েছেন, সেই সংলাপ বলার পরেই মুফাসা ছবিতে ফের কণ্ঠ দিতে রাজি হয়েছিলেন তিনি। কারণ দু'জনেরই পিতৃস্বত্বার সঙ্গে ভীষণ মিল। আর আরিয়ানও ফের রাজি হয়েছিলেন এই ছবিতে 'সিম্বা'র চরিত্রে কণ্ঠ দেওয়ার ব্যাপারে। তাছাড়াও শাহরুখ জানান যুবা বয়সে তাঁর চুলও 'মুফাসা'র কেশরের মতোই ঘন ও ঝাঁকড়া ছিল। সুতরাং এখানেও বেশ মিল তাঁদের দু'জনের।
‘মুসাফা’তে কাজ করার প্রসঙ্গে শাহরুখ আগেও বলেছিলেন, “একজন বাবা হিসাবে ‘মুসাফা’র সঙ্গে নিজের বড্ড মিল পাই আমি। তাই এরকম চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার অভিজ্ঞতা এককথায় দারুণ
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি