সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | 'আইএফএফআই'-এর পর চেন্নাইয়ে 'অঙ্ক কি কঠিন', জায়গা নেই কলকাতা চলচ্চিত্র উৎসবে! কী জানালেন সৌরভ পালোধি?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০৩ ডিসেম্বর ২০২৪ ০০ : ৫২Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: তিন খুদের স্বপ্ন পূরণের গল্প বলবে সৌরভ পালোধির আসন্ন ছবি 'অঙ্ক কি কঠিন'। বাবিন, ডলি ও টায়ার- এই তিন বন্ধুর ছোটবেলাকে বড়পর্দায় আনবেন পরিচালক। ছবির প্রযোজক রানা সরকার। ছবির মুক্তির আগেই ছবি ঘিরে আসছে একের পর এক সুখবর। ভারতীয় প্যানোরামা গোয়া (আইএফএফআই)-এ নির্বাচিত হয়েছিল ছবিটি। 


'আইএফএফআই'-তে দারুণ প্রশংসিত হয়েছে ছবিটি। বাংলার বাইরে দর্শকের মন করছে তিন বাঙালি খুদে। তিন খুদের চরিত্রে দেখা যাচ্ছে ঋদ্ধিমান, গীতশ্রী ও তপোময়কে। এবার 'চেন্নাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এ ভারতীয় প্যানোরামায় নির্বাচিত হয়েছে ছবিটি। এই খবর সমাজ মাধ্যমে নিজেই জানিয়েছেন পরিচালক সৌরভ পালোধি। 


কিন্তু সৌরভের ওই পোস্টে আক্ষেপের স্বর। আজকাল ডট ইন-কে তিনি বলেন, "বাংলা ছবি বিদেশের মাটিতে প্রশংসিত হচ্ছে এর থেকে আনন্দের কিছু নেই। আমি এতটা প্রত্যাশা করিনি। তবে 'কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল'-এর দর্শক এই ছবি ফেস্টিভ্যালে দেখতে পারছেন না নির্বাচন হয়নি বলে। তবে মন খারাপ নেই। বাংলার দর্শকের জন্য বড়পর্দায় ছবি মুক্তি পাবেই, আশাকরি তখন হলে ভিড় জমাবেন তাঁরা।"

 

প্রসঙ্গত, ছবির গল্প এগোবে তিন খুদের জীবনকে কেন্দ্র করে। করোনার কোপে পড়াশোনায় ছেদ পড়েছে ওই শিশুদের। তবুও স্বপ্ন দেখার তো কোনও বারণ নেই। তাদের মধ্যে একজন বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, আরেকজন ইঞ্জিনিয়ার, আরেকজন তার মায়ের মতো নার্স হতে চায়। রাজারহাটের এমন এক অঞ্চলে এরা থাকে, যেখানে শহরের জাঁকজমক নেই। রয়েছে নিম্নমধ্যবিত্তের জীবন গাঁথা।

 

ওই তিন শিশুর স্বপ্ন তারা বড় হয়ে একটা হাসপাতাল খুলবে। তাদের এলাকার মানুষগুলো যাতে বিনা চিকিৎসায় আর মারা না যান। এই তিন শিশু তাদের পিছিয়ে পড়া এলাকায় নিজেদের মতো করে একটা হাসপাতাল চালু করতে পারবে কী? মেলাতে পারবে কী তাদের জীবনের গল্প? এর উত্তর মেলাতেই আসছে ছবিটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া