সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: RM | Editor: Syamasri Saha ০৩ ডিসেম্বর ২০২৪ ২৩ : ২৭Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: এবার মিউজিক ভিডিওতে নকশাল আন্দোলনের খণ্ডচিত্র তুলে ধরলেন তরুণ পরিচালক সৌম্য চক্রবর্তী। ‘কমবে অসুখ’ শীর্ষক এই মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওতে অভিনয় করেছেন অভিষেক ওঝা ও ছোটপর্দার পরিচিত অভিনেত্রী সুস্মিতা বিশ্বাস। ভিডিওটির গীতিকার ও সুরকারের দায়িত্ব সামলেছেন রয়েছেন রাহুল মজুমদার। তাঁর কণ্ঠে শোনা গিয়েছে গান-ও।
‘কমবে অসুখ’ নিয়ে পরিচালক সৌম্য বললেন, “বর্তমান সামাজিক পরিস্থিতিতে বিপ্লব যেন দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। আমাদের সমাজ যখনই দিন বদলের বিপ্লব দেখেছে তখনই তার সঙ্গে অবধারিত ভাবে জড়িয়ে থেকেছে প্রেম। প্রেম ছাড়া বিপ্লবের অস্তিত্ব চিরকালই অসম্পূর্ণ। সেটা নকশাল আমল হোক বা বর্তমান। প্রেম আর বিপ্লবের এই সহাবস্থানকে নিয়েই আমাদের মিউজিক ভিডিও।”
এই মিউজিক ভিডিওর কাহিনির বিষয়ে তিনি আরও বলেন, “১৯৭১-এর নক্সাল আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি আমাদের ভিডিও। একজন ছেলে যে এই আন্দোলনের এর সঙ্গে জড়িত সে তার কর্তব্য পালনের জন্য নিজের ভালোবাসাকে ত্যাগ করেছে। ভালবাসা আর বিপ্লবের কর্তব্যে ছেলেটি সবসময়ই তার কর্তব্যকে আগে রেখেছে। শেষমেশ তার পরিণতি কী হয়, সেটাই এই গল্পে তুলে ধরা হয়েছে। এই ভিডিও মুক্তি পাওয়ার পর ইতিমধ্যেই দর্শকের তরফে প্রশংসা কুড়িয়েছি, ভালোবাসা পাচ্ছি। আশা করি, আরও সমাদর পাবে আমাদের ‘কমবে অসুখ’।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি