বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৩ ডিসেম্বর ২০২৪ ২৩ : ০৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ৪২ বছরে পা দিলেন মিতালি রাজ। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইছে। তারসঙ্গে আবারও ভেসে আসছে একটি অবধারিত প্রশ্ন। ৪২ এও কেন অবিবাহিত ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক? ভারতীয় সংস্কৃতিতে বিয়ে একটি রীতি। ৩০ এর কোটায় পা রাখলেই এই প্রশ্ন প্রত্যেক মেয়েকেই শুনতে হয়। বাদ যাননি মিতালিও। তবে সবকিছু উপেক্ষা করে নিজের লক্ষ্যে স্থির ছিলেন। নিজের ৪২তম জন্মদিনে বিয়ে না করার রহস্য ফাঁস করলেন মিতালি। জানান, বিয়ের পর পরিবার, বাচ্চার দেখভাল করতে একজন পাত্র তাঁকে ক্রিকেট ছাড়তে বলেছিল। মিতালির বয়স তখন মাত্র ২৫। চুটিয়ে ক্রিকেট খেলছেন। মেয়েদের ভারতীয় দলের অধিনায়ক।
ইউ টিউবে একটি শোয়ে মিতালি জানান, তাঁর মায়ের বোন বেশ কয়েকটা সম্বন্ধ এনেছিল। কিন্তু তাঁদের মধ্যে একজনও জানত না যে পাত্রী তৎকালীন ভারতীয় মহিলা দলের অধিনায়ক। সরাসরি বিয়ের পরের জীবনের শর্ত-সাপেক্ষ দিয়ে দিত পাত্ররা। প্রাথমিক কথাবার্তার পর আলোচনা ঘুরে যেত বাচ্চায়। সেই বয়সে তাঁর একমাত্র ফোকাস ক্রিকেট এবং নিজের কেরিয়ারে ছিল। তাই কখনও বিয়ের পরের ভাবনা তাঁর মাথায় আসেনি। মিতালি বলেন, 'ওদের সঙ্গে কথা বলে মনে হয়নি ওরা মিতালি রাজের সঙ্গে কথা বলছে। আমার মাসি এই সম্বন্ধগুলো এনেছিল। তাই আমি কথা বলতে রাজি হই। প্রাথমিক কথাবার্তার পর সরাসরি বাচ্চার প্রসঙ্গ তুলত পাত্রপক্ষ। তখনই আমি ব্যাকফুটে চলে যেতাম। কারণ তখন সেইসব নিয়ে আমি কোনওদিন ভাবিনি বা কারোর সঙ্গে আলোচনা করিনি। আমি সবসময় ভারতীয় ক্রিকেট নিয়ে ভাবতাম। তাই বাচ্চার প্রসঙ্গে, ক্রিকেট ছাড়ার কথা শুনে আমি ঘাবড়ে যাই।'
এছাড়াও বেশ কিছু অপ্রীতিকর এবং অদ্ভুত প্রশ্নের মুখে পড়তে হয়েছে মিতালিকে, যা তিনি কল্পনাই করতে পারেননি। এমনই একটি উদাহরণ তুলে ধরেন প্রাক্তন ভারত অধিনায়ক। মিতালি বলেন, 'আমি তখন ভারতের অধিনায়ক। একজন আমরা সরাসরি বলে, বিয়ের পর বাচ্চার দেখভাল করার জন্য ক্রিকেট ছাড়তে হবে। আমি এই প্রশ্ন হজম করার চেষ্টা করি। যদিও তাঁর নাম আমার এখন আর মনে নেই। এরপর আরও একটি অদ্ভুত প্রশ্ন আমাকে করা হয়। জিজ্ঞেস করা হয়, ওর মা অসুস্থ হলে তাঁকে দেখাশোনা করব, না ক্রিকেট খেলতে চলে যাব? আমি সঙ্গে সঙ্গে বলি, এটা কী ধরনের প্রশ্ন। তার উত্তরে আমাকে বলে, আমার জানতে হবে তোমার কাছে কোনটার গুরুত্ব বেশি। আমি বলি, সেটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। তারপর কী বলেছিলাম আমার ঠিক মনে নেই। তবে এই প্রশ্ন আমার মন মেজাজ খারাপ করে দেয়।'
তারপর এই বিষয়ে একজন বন্ধুর সঙ্গে আলোচনা করেন মিতালি। তাতে তাঁর সমস্যার সমাধান মেলে। সেই বন্ধু জানায়, এই প্রশ্ন প্রত্যেক মহিলা ক্রিকেটারকেই সম্মুখীন হতে হয়। তাতেই তিনি নিশ্চিত হয়ে যান, বিয়ের জন্য কেরিয়ারের জলাঞ্জলি দেবেন না। মিতালি বলেন, 'আমাকে একজন ক্রিকেটার বন্ধু বলে, কিছুটা মানিয়ে নিতেই হবে। কারণ আমি কোনওদিন এমন একজনকে পাব না যে আমার এই লাইফস্টাইল গ্রহণ করবে। আমি তাঁকে বলি, এইসব প্রশ্নের কোনও মানে নেই। ও পাল্টা জানায়, বেশিরভাগ ছেলেই এই প্রশ্ন করে। তখনও আমি বিয়ে নিয়ে কোনও সিদ্ধান্ত নিইনি, কিন্তু মাথায় বিষয়টা ঢুকে গিয়েছিল। আমার মনে হয়, আমার মা, বাবা এবং আমি এই জায়গায় পৌঁছতে অনেক আত্মত্যাগ করেছি। তাই এমন কারোর জন্য আমি সেটা ছাড়তে রাজি ছিলাম না, যে ভাববে আমি তাঁর বাড়ি, পরিবারকে দেখার জন্য কেরিয়ার ত্যাগ করব।' ভারতে তো বটেই, বিশ্ব ক্রিকেটেও মিতালি রাজ কিংবদন্তি। তবে তাঁর ব্যক্তিগত জীবন কখনও চর্চায় আসেনি। নিজের জন্মদিনেই বিয়ের আতঙ্ক নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক। জানিয়ে দিলেন, প্রতিবারই বিয়েতে বাধা হয়ে দাঁড়ায় তাঁর ক্রিকেট প্রেম।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি