সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: RM | Editor: Syamasri Saha ০৩ ডিসেম্বর ২০২৪ ২২ : ৩১Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: চলতি মাসে বড়দিনের আবহে মুক্তি পাবে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’। ২০ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই -এ মুক্তি পাবে ফেলুদার এই টাটকা নতুন সিরিজ। দার্জিলিং-এর পর এবার ফেলুদার গন্তব্য কাশ্মীর। সত্যজিৎ রায়ের লেখা ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর অবলম্বনেই নতুন সিরিজ তৈরি করেছেন সৃজিত মুখোপাধ্যায়। দু-বছর পর ‘ফেলুদা’কে নিয়ে ফিরছেন তিনি। চলতি বছরের প্রথম থেকেই ফেলুদার সিরিজের কাজ জোরকদমে শুরু করে দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। এরপর অতি উত্তম’ ছবির প্রচারের কাজ সামলে শুটিংয়ের দলবল নিয়ে কাশ্মীরে হাজির হন তিনি। উদ্দেশ্যে, ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর শুটিং। ‘থ্রি মার্কেটিয়ার্স’ ছাড়া এবার প্রকাশ্যে এল 'ভূস্বর্গ ভয়ঙ্কর'-এর বাকি গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেতাদের লুক।
কাশ্মীরে পহেলগাঁও, খিলানমার্গ এবং গুলমার্গ জুড়ে সাড়া হয়েছে এই সিরিজের শুটিং। সিরিজে অবসরপ্রাপ্ত বিচারক সিদ্ধেশ্বর মল্লিকের চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত। এই বিচারক আবার প্ল্যানচেট-এ বিশ্বাসী। যেসব ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ শুনিয়েছিলেন, ফাঁসিতে মৃত্যু সেসব আসামি আত্মার সঙ্গে একটি বিশেষ কারণে যোগস্থাপন করার চেষ্টা চালান তিনি। সিদ্ধেশ্বর মল্লিকের ছেলে বিজয় মল্লিক। রগচটা, বখাটে, জুয়ায় আসক্ত হলেও শিক্ষিত সে। এহেন বিজয় মল্লিকের ভূমিকায় দেখা যাবে শাওন চক্রবর্তী। ‘চালচিত্র এখন’-এ অঞ্জন দত্তর রিল লাইফের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন সাওন চক্রবর্তী। সে ছবিতে শাওনের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছিলেন অনেকেই। একটি বিশেষ চরিত্রে রয়েছেন ঋদ্ধি সেন। তাঁর অভিনীত চরিত্রের নাম সুশান্ত, অবসরপ্রাপ্ত বিচারকের আপ্ত-সহায়ক। খানিক ধূসর, খানিক রহস্যে মোড়া সুশান্তর চরিত্রটি। গল্পের ক্ষেত্রে অত্যন্ত গুরত্বপূর্ণ এই চরিত্র। সৃজিতের ফেলুদা টিমে আগের মতোই টোটা রায়চৌধুরী (ফেলুদা), অনির্বাণ চক্রবর্তী (জটায়ু) এবং কল্পন মিত্র (তোপসে) থাকছেন।
'ভূস্বর্গ ভয়ঙ্কর' সম্পর্কে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বললেন, “প্রথম কথা, ছবির কাস্টিং চোখধাঁধানো। এঁরা প্রত্যেককেই নিজেদের নিংড়ে দিয়েছেন নিজেদের চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। তার উপর কাশ্মীরের ছবির মতো সব সুন্দর জায়গায় শুটিং। সোনায় সোহাগা যাকে বলে। ফেলুদাপ্রেমীদের জন্য যে এই সিরিজ দারুণ উপহার হতে চলেছে সে ব্যাপারে আমি নিশ্চিত। ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ দর্শকের কেমন লাগে তা দেখার অপেক্ষায় বসে রয়েছি আমিও।”
২০২০ সালে প্রথম ফেলুদা সিরিজ ‘ফেলুদা ফেরত’ তৈরি করেন সৃজিত মুখোপাধ্যায়। দর্শকদের প্রশংসা পায় ‘ছিন্নমস্তার অভিশাপ’। ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে মতানৈক্যের কারণে মুক্তি পায়নি ‘যত কাণ্ড কাঠমাণ্ডু’তে। তার পর হইচই ওয়েব প্ল্যাটফর্মের সঙ্গে হাত মিলিয়ে সৃজিত আনেন ‘ফেলুদার গোয়েন্দাগিরি’। প্রথম গল্প ছিল ‘দার্জিলিং জমজমাট।’ ২০২২ সালে সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মের তরফে ঘোষণা করা হয় যে, ফেলুদার পরবর্তী অভিযান তৈরি হবে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ গল্প অলম্বনে। গত বছর জানুয়ারি মাসে এই সিরিজের শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বছর ঘুরলেও সিরিজের কাজ এগোয়নি। বরং সৃজিত তাঁর ব্যোমকেশ সিরিজের শুটিং শুরু করেন। তবে চলতি বছরে ওটিটিতে যে ফেলুদা তাঁর তরুপের তাস হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি