বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Rashid Latif could be heard flaunting his Indian roots in a viral video

খেলা | ভাই থাকতেন কলকাতায়, তিনি খেলতেন পাকিস্তানে, প্রাক্তন পাক অধিনায়কের ভারত-যোগের ভিডিও ভাইরাল

KM | ০৩ ডিসেম্বর ২০২৪ ২২ : ২২Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক:  পাকিস্তানের প্রাক্তন উইকেট কিপার রশিদ লতিফের শিকড় এই ভারতে। শুনতে অবাক লাগলেও তা একদমই সত্যি। রশিদ লতিফের ভাই, তাঁর পরিবারের অধিকাংশ সদস্য এখনও উত্তরপ্রদেশের সুলতানপুরে থাকেন। রশিদ লতিফ স্বয়ং এ কথা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওয় জানতে পারা যায় প্রাক্তন পাক তারকার ভারত যোগের কাহিনি। যদিও এই গল্প বহু পুরনো। অনেকেই জানেন রশিদ লতিফের ভারত যোগের কথা। অনেকে জানেন না। যাঁরা জানেন না, তাঁরা রশিদ লতিফের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রাক্তন পাক তারকার শিকড় এই দেশে। 

 রশিদ লতিফ এখন পাকিস্তানে থাকেন। তাঁর ভাই শাহিদ এদেশে। কাঁটাতারের বেড়া দুই ভাইকে আলাদা করে রেখেছে। একসময়ে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন রশিদ লতিফ। তাঁর ছবি খুব সহজেই পাওয়া যায়। গুগল সার্চ ইঞ্জিনে রশিদ লতিফ লিখলেই হল।  তাঁর বৈমাত্রেয় ভাই শাহিদের ছবি দেখতে পাওয়া যায় না।

এই দেশের সঙ্গে লতিফের যে নাড়ির যোগ রয়েছে তা অনেকেরই জানা। আবার অনেকেই তা জানেন না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় প্রাক্তন পাক তারকা রশিদ লতিফকে বলতে শোনা গিয়েছে, উত্তর প্রদেশের মানুষের সঙ্গে 'পাঙ্গা' যেন কেউ না নেন।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক গর্বিত ভাবে তাঁর ভাইয়ের কথা বলে চলেন, তাঁর বাবার কথা বলেন। রশিদ লতিফ জানান, তাঁর পরিবারের নব্বই শতাংশ সদস্য এখনও সুলতানপুরেই রয়েছেন। রশিদ লতিফ বলেছেন, ''মুলুক ছেড়ে দিলেও লোকদের তো ভুলে যাব না। আমাদের রং নীল হয়েই থাকবে, তাই না? আমার এক ভাই সুলতানপুরে থাকেন। পরিবারের নব্বই শতাংশ সদস্য এখনও সেখানেই রয়েছেন। রাজনীতি, বুদ্ধিমত্তায় এমনকী গালমন্দ করায় উত্তর প্রদেশ একনম্বরে। সেখান থেকেই আমি এসেছি। ফলে আমাদের সঙ্গে কেউ যেন লাগতে না আসে!'' 


জনশ্রুতি বলে, রশিদ লতিফের ভাই শাহিদ একসময়ে কলকাতার স্টেটসম্যান পত্রিকার প্রাক্তন কর্মী ছিলেন। সংবাদকর্মী অবশ্য ছিলেন না শাহিদ। খিদিরপুর এলাকায় তিনি থাকতেন বলেই শোনা যায়। কিন্তু উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে শাহিদ কীভাবে কলকাতা চলে এলেন, তা এখনও অজ্ঞাতই রয়ে গিয়েছে। 

শোনা যায়,কর্মস্থলে শাহিদ নাকি প্রায়ই রশিদ লতিফের কথা বলতেন। শাহিদের সতীর্থরা প্রথমটায় বিশ্বাস করেননি। ১৯৯৬ বিশ্বকাপের সময়ে কলকাতা বিমানবন্দরে রশিদ লতিফ তাঁর হারিয়ে যাওয়া ভাইকে দেখে জড়িয়ে ধরেছিলেন।

স্টেটসম্যান হাউজে রশিদ লতিফকে আমন্ত্রণও জানানো হয়েছিল। প্রাক্তন পাক তারকা সেই আমন্ত্রণ গ্রহণ করে স্টেটসম্যানের দপ্তরে গিয়েছিলেন। 
দুই ভাই আলাদা হয়ে গেলেও ক্রিকেট আবার মিলিয়ে দেয় দুই ভাইকে।

পরে ভারত যখন পাক-সফরে ক্রিকেট খেলতে গিয়েছিল, সেই সময়ে শাহিদও পাকিস্তানে গিয়েছিলেন। তাঁর ভাই রশিদ লতিফই খেলার টিকিট দিয়েছিলেন শাহিদকে। পাক-মুলুকে গিয়ে ভারতের হয়ে গলা ফাটিয়েছিলেন শাহিদ। দেশের পতাকা উড়িয়েছিলেন। রশিদ তাঁরে পাশে বসেছিলেন। 

রশিদ লতিফ প্রায়ই খবর হন। নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর। ভারত-পাক ম্যাচ নিয়ে কথা বলেন। রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়দের নিয়েও অনেক অজানা গল্প বলেন। তাঁর ভাই, তাঁর বাবা ও ভারত-যোগ নিয়ে সম্ভবত প্রথমবার কথা বললেন। 

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দুই পড়শি দেশের মধ্যে দড়ি টানাটানি চলছে। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি করতে অবশেষে রাজি হয়েছে পাকিস্তান। কিন্তু শর্ত আরোপ করেছে। এই আবহে রশিদ জানিয়ে দিলেন তাঁর শিকড় ভারতেই। যা নিয়ে তীব্র চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া