বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৩ ডিসেম্বর ২০২৪ ২১ : ৫৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে উপেক্ষিত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে টি-২০ তে দ্বিতীয় দ্রুততম শতরানের রেকর্ড গড়েছিলেন। এক সপ্তাহের মাথায় আরও একটি নজির। ছ'দিনে জোড়া শতরান। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এমিরেল্ড হাই স্কুল গ্রাউন্ডে উত্তরাখণ্ডের বিরুদ্ধে শতরান করেন উরভিল প্যাটেল। ৩৬ বলে একশোয় পৌঁছে যান গুজরাটের ওপেনার। আরও একটি রেকর্ড নিজের দখলে করে নেন। টি-২০ ক্রিকেটের ইতিহাসে ৪০ বলেরও কম খেলে জোড়া শতরানের নজির গড়েন গুজরাটের উইকেটকিপার ব্যাটার। গত সপ্তাহে একই মাঠে ত্রিপুরার বিরুদ্ধে মাত্র ২৮ রানে শতরান করেছিলেন। টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এদিন তাঁর দাপটে মাত্র ১৩.১ ওভারে ৮ উইকেটে জয় তুলে নেয় গুজরাট। ১৮৩ রান তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন উরভিল। ৪১ বলে ১১৫ রান করেন। বিধ্বংসী ইনিংসে ছিল ১১টি ছয়, ৮টি চার। উরভিলের ব্যাটে ভর করে ৪১ বল বাকি থাকতেই জয়সূচক রানে পৌঁছে যায় গুজরাট।
ত্রিপুরার বিরুদ্ধে আগের ম্যাচে ৩৫ বলে ১১৩ রান করেন গুজরাটের ওপেনার। ১৫৬ রান তাড়া করতে নেমে মাত্র ১০.২ ওভারে জয়ে পৌঁছে যায় দল। ২৮ বলে একশো টি-২০ ক্রিকেটে এর আগে কোনও ভারতীয় করেনি। স্ট্রাইক রেট ছিল ৩২২.৮৬। এর আগে এস্তোনিয়ার সাহিল চৌহান ২৭ বলে শতরান করেন। যা টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম। দ্রুত রান তোলা উরভিলের কাছে নতুন নয়। ২৮ বলে শতরানের রেকর্ডের প্রায় এক বছর আগে লিস্ট এতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেছিলেন। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৪১ বলে শতরান করেন। ২০২৩ সালে গুজরাট টাইটান্সে ছিলেন ২৬ বছরের ক্রিকেটার। ২০ লক্ষ দিয়ে তাঁকে কিনেছিল গুজরাট। কিন্তু এবারের মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়। আইপিএলের নিলামে উরভিলের বেশ প্রাইজ ছিল ৩০ লক্ষ্য। কিন্তু তরুণ বিধ্বংসী ব্যাটারকে নেয়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। অবিক্রিত থাকার পর জোড়া রেকর্ড। তাও মাত্র নিলামের এক সপ্তাহের মধ্যে। এবার হয়তো হাত কামড়াবে গুজরাট টাইটান্স।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি