সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | অজয়, রণবীর ও ক্যাটরিনাকে নিয়ে বড়পর্দায় ফিরছেন প্রকাশ ঝা? একসঙ্গে তিনটি ছবির ঘোষণা পরিচালকের!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৩ ডিসেম্বর ২০২৪ ২১ : ৪১Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: বলিউডের খ্যাতনামা পরিচালক প্রকাশ ঝা ঘোষণা করলেন পরপর তিনটি ছবির। মুম্বই সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে আগামী ছবির পরিকল্পনা নিয়ে মুখ খুললেন পরিচালক।

 

তিনি বলেন, "অজয় দেবগণ অভিনীত 'গঙ্গাজল' ছবিটি দর্শক বহুবার দেখেছেন। তাই আমার মনে হয় না যে এর আবারও বড়পর্দায় মুক্তির প্রয়োজন আছে বলে। তবে এই ছবির সিক্যুয়েলের পরিকল্পনা চলছে। চিত্রনাট্যের কাজও শুরু হয়েছে।" 


প্রকাশ ঝা-এর কথায়, "রণবীর কাপুর ও ক্যাটরিনা কইফ অভিনীত ছবি 'রাজনীতি'র দ্বিতীয় ভাগ আনারও পরিকল্পনা চলছে। চিত্রনাট্য লেখার কাজ এবং অভিনেতা নির্বাচন পর্ব চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হতে পারে।"

 

তিনি আরও বলেন, "এছাড়াও সুনন্দা পুষ্করের জীবনী নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করছি। কারণ, ওঁর রহস্যমৃত্যুর কিনারা নিয়ে আজও ধোঁয়াশা রয়েছে মানুষের মনে। এখন দর্শক রহস্য পছন্দ করছেন। তাই এই ছবির পরিকল্পনা চলছে। এখনও কিছু চূড়ান্ত হয়নি।"

 

প্রসঙ্গত, পরিচালক জানান, পর্দায় অভিনয়ে ফেরার ইচ্ছে রয়েছে তাঁর। ভাল চিত্রনাট্য এবং দৃঢ় চরিত্রের জন্য তিনি অপেক্ষা করছেন। নিজের পরিচালনাতেও অভিনয়ে ফিরতে পারেন তিনি, এমনটাও জানিয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া