বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

PV Sindhu firmly established herseld as the country's highest paid female athlete

খেলা | ফোর্বসের বিচারে দেশের সবচেয়ে ধনী মহিলা ক্রীড়াবিদ, সিন্ধুর সম্পত্তির পরিমাণ জানেন?

KM | ০৩ ডিসেম্বর ২০২৪ ২০ : ৩০Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটে যেমন ব্রায়ান লারা, ব্যাডমিন্টনে পিভি সিন্ধু। লারার ক্রিকেট ছিল দৃষ্টিনন্দন। যেদিন ব্যাট হাতে ম্যাজিক দেখাতেন, সেদিন বাকিরা পার্শ্ব চরিত্র। 
সিন্ধুও ঠিক তেমনই। তাঁর র‌্যাকেট গিটারের মূর্চ্ছনা তোলে কোর্টে। হায়দরাবাদি কন্যার আক্রমণাত্মক ব্যাডমিন্টনে মজে সবাই।

এহেন সিন্ধু বিয়ের পিঁড়িতে বসছেন। দু' বারের অলিম্পিক পদকজয়ী তিনি। দুরন্ত গতিতে উত্থান তাঁর। ধীরে ধীরে তিনিই হয়ে উঠেছেন দেশের ব্যাডমিন্টনের মুখ। তাঁর সম্পত্তির পরিমাণ রীতিমতো চমকে দেওয়ার মতো। বিন্দুতে বিন্দুতে যেমন সিন্ধু লাভ হয়, ঠিক তেমনই ধীরে ধীরে ব্যাডমিন্টনে সুনাম করেছেন। নাম, যশ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে তাঁর সম্পত্তিও। ফোর্বসের মতে, সিন্ধু প্রায় ৫৯ কোটি টাকার সম্পত্তির মালকিন। ২০১৮ সালে সিন্ধুর আয় ছিল ৮.৫ মিলিয়ন ডলার, ২০১৯ সালে ৫.৫ মিলিয়ন ডলার। ২০২২ ও ২৩ সালে ৭.১ মিলিয়ন ডলার ছিল সিন্ধুর আয়। তাঁর অ্যাথলেটিসিজম, কোর্টে তাঁর দক্ষতা, ব্যাডমিন্টনের ব্র্যান্ড হয়ে ওঠা অনেকের কাছে প্রেরণার। 
হায়দরাবাদে সিন্ধুর প্রাসাদোপম বাড়িই বলে দেয় তিনিই দেশের 'হায়েস্ট পেড' মহিলা ক্রীড়াবিদ। বিডব্লিুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার পরে অভিনেতা নাগার্জুনের কাছ থেকে বিএমডব্লিু এক্স ৫  গাড়ি উপহার পেয়েছেন সিন্ধু। কিংবদন্তি শচীন তেণ্ডুলকরের কাছ থেকে বিএমডব্লিুউ ৩২০ডি উপহার পান তারকা ব্যাডমিন্টন তারকা। আনন্দ মাহিন্দ্রার কাছ থেকে সিন্ধু পান মাহিন্দ্রা থর।

ব্যাডমিন্ডন কোর্টে সিন্ধুর দুরন্ত সাফল্যের পরে এনডোর্সমেন্টের জন্য এগিয়ে এসেছে একাধিক কোম্পানি। ২০১৯ সালে লিং নিংয়ের (চাইনিজ স্পোর্টস ওয়্যার) সঙ্গে চার বছরের চুক্তি করেন সিন্ধু। তার আর্থিক পরিমাণ ৫০ কোটি টাকা। তাছাড়াও একাধিক ব্র্যান্ডের অ্যাম্বাসাডরও হায়দরাবাদি তারকা।

চলতি মাসের ২২ তারিখ উদয়পুরে ভেঙ্কটা দত্ত সাইয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন সিন্ধু। অনুষ্ঠানের আয়োজন শুরু হবে ২০ ডিসেম্বর। সিন্ধুর আন্তর্জাতিক ক্রীড়াসূচির কথা মাথায় রেখে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। 
 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া