শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | স্যার ডন ব্র্যাডম্যানকে ছোঁয়ার দোরগোড়ায় বিরাট কোহলি! এই রেকর্ড সম্পন্ন হলেই ছুঁয়ে ফেলবেন অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে 

Kaushik Roy | ০৩ ডিসেম্বর ২০২৪ ২০ : ০৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: পারথে বর্ডার গাভাসকার ট্রফির প্রথম টেস্টে শতরান করে ফর্মে ফিরেছেন বিরাট। আর এবার আরও এক নতুন রেকর্ড ছোঁয়ার হাতছানি তাঁর সামনে। কিংবদন্তি অস্ট্রেলীয় ব্যাটার স্যার ডন ব্র্যাডম্যানের ৭৬ বছর পুরনো রেকর্ড স্পর্শ করার সুযোগ রয়েছে তাঁর সামনে। অন্য দেশে গিয়ে সবথেকে বেশি শতরান করার রেকর্ড এতদিন ছিল ডন ব্র্যাডম্যানের দখলে। এবার তাঁকে ছুঁতে পারেন ভারতীয় তারকা। ডন ব্র্যাডম্যান ইংল্যান্ডে ১৯৩০ থেকে ১৯৪৮ সালের মধ্যে ৩০ ইনিংসে ১১টি সেঞ্চুরি করেন। তার ব্যাটিং গড় ছিল ১০২.৮৪।

 

 

এছাড়াও তিনি ইংল্যান্ডে তিনটি হাফ-সেঞ্চুরি করেছেন এবং তার সর্বোচ্চ স্কোর ছিল ৩৩৪ রান। অন্যদিকে, বিরাট কোহলি অস্ট্রেলিয়ায় ৪৩টি ম্যাচে ১০টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন। এই তালিকায় কোহলির পরে রয়েছেন জ্যাক হবস ও সচিন তেন্ডুলকার, যারা ৯টি করে সেঞ্চুরি করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে কোহলি এখন পর্যন্ত ৫৪.২০ গড়ে ২,৭১০ রান করেছেন। এর মধ্যে ৭টি সেঞ্চুরি এসেছে টেস্টে এবং ৩টি একদিনের ম্যাচে। তবে এখানেই শেষ নয়। কোহলি বর্তমানে বর্ডার-গাভাসকার সিরিজে সচিন তেন্ডুলকারের আরেকটি রেকর্ড ভাঙার মুখে দাঁড়িয়ে রয়েছেন।

 

 

বিজিটি সিরিজে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড সচিনের দখলে ন’টি। কোহলির আর একটি শতরান প্রয়োজন তাঁকে টপকে যাওয়ার জন্য। কোহলির সেরা ইনিংসগুলির মধ্যে একটি ছিল ২০১৪-১৫ সালে মেলবোর্ন টেস্টে করা ১৬৯ রানের দুর্দান্ত ইনিংস। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে হতাশাজনক সিরিজ কাটিয়েছেন কোহলি। যেখানে তিনটি টেস্টে মাত্র ৯৩ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে প্রথম টেস্টেই নিজের সেরা ফর্মে ফিরে আসেন। দ্বিতীয় ইনিংসে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে ২৯৫ রানের বিশাল জয় এনে দেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া