সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Popular bengali singer Iman Chakraborty s bengali song Iti Maa in Oscars

বিনোদন | Breaking: অস্কারের লড়াইয়ে ইমন চক্রবর্তী! নেপথ্যে রয়েছে কোন বাংলা গান?

Reporter: Syamasri Saha | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৩৪Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: অস্কারে বাংলা গান! এই প্রথমবার। একেবারে ঠিকই শুনছেন। পথশিশুদের নিয়ে গাওয়া ইমন চক্রবর্তীর বাংলা গান এবার স্বীকৃতি পেল অস্কারের। গানের নাম ‘ইতি মা’। 

 

অস্কারে মনোনয়ন পেল গায়িকা ইমন চক্রবর্তীর গান। অস্কার মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় ৭৯টি গানের মধ্যে রয়েছে 'ইতি মা'। ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত ছবি ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। শিশু দিবসের উপলক্ষে এই গান মুক্তি পেয়েছিল ১৪ নভেম্বর। আজকাল ডট ইন-কে ইমন চক্রবর্তী বললেন, “কী বলব...ভীষণ খুশি। তার থেকেও বেশি খুশি, গর্বিত এই ভেবে যে অস্কারের মনোনয়নে ঠাঁই পেয়েছে বাংলা গান। একজন বাংলা গানের শিল্পী হিসাবে আমি ভীষণ গর্বিত। আমি জানি না, অস্কারের মঞ্চ পর্যন্ত সেরা পাঁচ গানের মনোয়নে ইতি মা থাকবে কি না....আমি তো এটাও ভাবিওনি। যদি যায় আরও খুশি হব, না গেলেও খুব দুঃখ পাব না। আমার গান অস্কারের প্রতিযোগিতায় রয়েছে, এটাই আমার কাছে ভীষণ আনন্দের। আবার বলছি, এই স্বীকৃতিতেও আমি খুশি যে অস্কারের মনোয়নে জায়গা করে নিয়েছে একটি বাংলা গান।” পাশাপাশি এই কৃত্বিতের ভাগ পরিচালক ইন্দিরাদি এবং সঙ্গীত পরিচালক সায়নকেও দিয়েছেন ইমন। 

 

২০১৭ সালে ‘প্রাক্তন’ ছবির বাংলা গান ‘তুমি যাকে ভালবাসো’-র জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন ইমন। এবার তাঁর গাওয়া বাংলা গান ছুঁয়ে ফেলল অস্কারের চৌকাঠ


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া