বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৩ ডিসেম্বর ২০২৪ ১৮ : ২১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দু’বারের অলিম্পিক পদকজয়ী এবং ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন আগামী ২২ ডিসেম্বর। কয়েকদিন আগেই সৈয়দ মোদি টুর্নামেন্ট জিতেছেন সিন্ধু। ২৯ বছর বয়সী ভারতীয় ব্যাডমিন্টন তারকা চীনের উ লুও ইউ-কে সরাসরি সেটে পরাজিত করে শিরোপা জয় করেন। এই জয়ের মাধ্যমে সিন্ধু দু’ বছরের খরা কাটিয়ে উঠেছেন সিন্ধু। শেষ শিরোপা জিতেছিলেন ২০২২ সালে সিঙ্গাপুর ওপেনে। এছাড়াও, বিডব্লিউএফ সুপার সিরিজ জিতে সিন্ধু ছুঁলেন সাইনা নেহওয়ালকে। এরপরেই সামনে এল সিন্ধুর বিবাহের খবর। ভারতীয় শাটলারের হবু বর ভেঙ্কট দত্ত সাই, পসিডেক্স টেকনোলজিসের এক্সিকিউটিভ ডিরেক্টর।
ফাউন্ডেশন অফ লিবারাল অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন থেকে লিবারেল আর্টস-সায়েন্সেস/লিবারাল স্টাডিজে ডিপ্লোমা করেছেন ভেঙ্কট। ২০১৮ সালে ফ্লেম ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক সম্পন্ন করেন এবং এরপর বেঙ্গালুরুতে ট্রিপল আইটি থেকে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিংয়ে মাস্টার্স সম্পন্ন করেন। এর পাশাপাশি ভেঙ্কটের যোগ রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গেও। আইপিএল ফ্র্যাঞ্চাইজির কো-ওনার জেএসডব্লিউ-তেও কাজ করেছেন তিনি। ২০১৯ সাল থেকে তিনি সাওর অ্যাপল অ্যাসেট ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তিনি। বর্তমানে পসিডেক্স টেকনোলজিসে এক্সিকিউটিভ ডিরেক্টরের ভূমিকায় আছেন ভেঙ্কট।
জানা গিয়েছে, সিন্ধুর আন্তর্জাতিক ক্রীড়া সূচি মাথায় রেখেই দুই পরিবারের সম্মতির পর এই তারিখ নির্ধারণ করা হয়েছে। জানুয়ারি মাস থেকেই টাইট শিডিউল রয়েছে সিন্ধুর। তিনি যাতে জানুয়ারি মাসে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিরতে পারেন সে কারণেই এই সময়ে তারিখ ঠিক করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ২৪ ডিসেম্বর হায়দরাবাদে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পিভি সিন্ধুর বাবা পিভি রামান জানিয়েছেন, ‘দুই পরিবার আগে থেকেই একে অপরকে চিনত। মাত্র এক মাস আগে সবকিছু চূড়ান্ত হয়। জানুয়ারি থেকে তার সূচি খুব ব্যস্ত হয়ে পড়বে, তাই এই সময়টাই একমাত্র সুযোগ ছিল’। আগামী ২৪ ডিসেম্বর হায়দরাবাদে রিসেপশনের পরেই ফের প্রশিক্ষণে নেমে পড়বেন ভারতীয় শাটলার। আগামী বছর একাধিক প্রতিযোগিতায় নামার কথা রয়েছে তাঁর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি