শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০২ ডিসেম্বর ২০২৪ ০৩ : ১৬Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: জামশেদপুরের মাঠে গিয়ে নাকানিচোবানি খেল মহমেডান। হারল ১–৩ গোলে। প্রথমার্ধে কোনও গোল না হলেও দ্বিতীর্য়ার্ধে আন্দ্রে চের্নিশভের দল খেল ৩ গোল। দিল এক গোল। টানা তিন ম্যাচে হারা জামশেদপুরের বিরুদ্ধে ফের ভেঙে পড়ল মহমেডানের রক্ষণ। শেষ দিকে পেনাল্টি মিস করলেন ফ্রাঙ্কা।
প্রথমার্ধে ভাল ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে মহমেডানের রক্ষণ একেবারে ভঙ্গুর। এদিন প্রথমার্ধে দুই দলই সাবধানী ফুটবল খেলেছে। প্রথম দশ মিনিটে জামশেদপুর একটু দাপট দেখিয়েছিল। মহমেডান ক্রমশ ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে। খেলা হতে থাকে মূলত মাঝমাঠেই। প্রথমার্ধে শেষের ১০ মিনিট আগে মহমেডানের গৌরব বোরা আঘাত পান। তাঁর মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। মাঠেই চিকিৎসা চলে। তবে চের্নিশভ ঝুঁকি না নিয়ে তাঁকে তুলে জোসেফ আদজেইকে নামান।
ফাউলের ধারা জারি থাকে দ্বিতীয়ার্ধের শুরুতেও। এবার ফ্রাঙ্কাকে খারাপ ট্যাকল করে হলুদ কার্ড দেখেন জামশেদপুরের আশুতোষ মেহতা। তিনি পরের ম্যাচে খেলতে পারবেন না।
৫২ মিনিটে প্রথম গোল করে জামশেদপুর। রেই তাচিকাওয়ার থেকে বল পেয়ে বাঁ দিক থেকে ঢুকে পড়েছিলেন মহম্মদ সানান। বক্সের মধ্যে ঢুকেই ডান পায়ের জোরালো বাঁকানো শটে গোল করেন তিনি। গোলকিপার ভাস্কর রায়ের ভুলে দ্বিতীয় গোল হজম করে মহমেডান। কঠিন হেড বাঁচালেও জেভিয়ার সিভেরিয়ো বল মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তিনি গোল করে যান।
৭৯ মিনিটে তৃতীয় গোল খায় মহমেডান। রক্ষণের ভুলে গোল করেন স্টিফেন এজে। নির্ধারিত সময়ের মিনিট তিনেক আগে একটি গোল শোধ করে সাদা–কালো ব্রিগেড। গোল করেন মহম্মদ ইরসাদ। খেলার শেষ মুহূর্তে পেনাল্টি নষ্ট করে হারের ব্যবধান কমানোর সুযোগও হাতছাড়া করেন ফ্রাঙ্কা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি