বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 Don Bradman donned the woollen cap during India's 1947-48 tour of Australia

খেলা | পোকায় কাটা স্যর ডনের ব্যাগি গ্রিন নিলামে, এর সঙ্গে রয়েছে ভারতীয় যোগ

KM | ০২ ডিসেম্বর ২০২৪ ০১ : ৩৬Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: এর আগেও স্যর ডন ব্র্যাডম্যানের একাধিক ক্রীড়া সরঞ্জাম নিলামে উঠেছে। এবার কিংবদন্তির ব্যাগি গ্রিন উঠতে চলেছে  নিলামে। পোকায় কাটা এবং ছিঁড়ে যাওয়া এই টুপিটির ইতিহাস রয়েছে। কথিত রয়েছে, এই টুপিটি পরেই ১৯৪৭-৪৮ মরশুমে অস্ট্রেলিয়ায় শেষ সিরিজটি খেলেছিলেন ব্র্যাডম্যান। সেবার সিরিজ খেলতে অজি-সফরে গিয়েছিল ভারত। 

জানা গিয়েছে, বিখ্যাত নিলামকারী সংস্থা  বোনহামসের মাধ্যমে ব্র্যাডম্যানের বিখ্যাত টুপিটি আগামী সপ্তাহেই নিলামে তোলা হবে। বোনহামসের আশা এই ব্যাগি গ্রিনের দাম উঠবে ১, ৯৫ হাজার মার্কিন ডলার থেকে ২ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার। 
২০২০ সালের জানুয়ারিতে ১০ লক্ষ  ৭ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে  বিক্রি করা হয়েছিল প্রয়াত অজি কিংবদন্তি শেন ওয়ার্নের ব্যাগি গ্রিন। এখনও পর্যন্ত এটিই সবচেয়ে দামি। ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিনের দাম ওয়ার্নের কাছাকাছিও নয়। 

১৯৪৭–৪৮ সালে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে শেষ সিরিজটি খেলেছিলেন ব্র্যাডম্যান। সেই সিরিজে অজি কিংবদন্তির রান ছিল ৭১৫।  ৬ ইনিংসের একটিতে ডাবল সেঞ্চুরি, তিনটিতে সেঞ্চুরি ও একটি অপরাজিত অর্ধ শতরান করেন ব্র্যাডম্যান। 

সিরিজ শেষে সেই ব্যাগি গ্রিন ব্র্যাডম্যান  উপহার দিয়েছিলেন পঙ্কজ গুপ্তকে। তিনি সেই টুপিটি দিয়েছিলেন প্রবীর কুমার সেনকে।  

এভাবেই ব্র্যাডম্যানের সেই টুপিটি বিভিন্ন হাত ঘুরে ২০০৩ সালে প্রথমবার নিলামে ওঠে। সেই সময় এর দাম উঠেছিল ৪ লাখ ২৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার।  সেই সময় থেকেই নিউ সাউথ ওয়েলসের বাওরালে ব্র্যাডম্যান জাদুঘরে রয়েছে। 
এবার শেষ সিরিজের ব্যাগি গ্রিন নিলামে উঠবে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া