সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ ডিসেম্বর ২০২৪ ০১ : ২৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা চাঙ্কি পাণ্ডে। বলিপাড়ায় রসবোধের জন্য সুপরিচিত চাঙ্কি। বলি-তারকা থেকে ভক্তকুল, সবার সঙ্গেই খোশমেজাজে দেখা যায় তাঁকে। মজার কথাবার্তা বলাতেও ‘হাউজফুল’ ছবি খ্যাত এই অভিনেতার জুড়ি মেলা ভার। একসময় বলিপাড়ায় জাঁকিয়ে বসেছিলেন চাঙ্কি পাণ্ডে। অল্প সময়ের জন্য হলেও পরপর প্রচুর ছবি করেছিলেন একটানা তিনি। তবে তারপরেই আচমকা হিন্দি ছবির জগৎ থেকে আচমকা হারিয়ে গিয়েছিলেন তিনি। সম্প্রতি, কপিল শর্মার শো-এ হাজির হয়েছিলেন এই বর্ষীয়ান বলি-অভিনেতা। সেখানেই নিজের কেরিয়ারের গোড়ার দিকে এক অদ্ভুত ঘটনার কথা এই প্রথম ফাঁস করলেন তিনি।
চাঙ্কির কথায়, “তখন কেরিয়ারের শুরুর দিক। ততদিনে আমাকে লোকজন চেনা শুরু করেছেন। সেই সময় ছবিতে কাজ করা ছাড়া আর মাত্র একটা জায়গা থেকেই টাকা রোজগার করতে পারতাম আমরা অভিনেতারা। তা হল নানারকমের ইভেন্ট। বিয়ের অনুষ্ঠান হোক কিংবা বার্থডে পার্টি- ডাক পেলেই পেশাদার হিসাবে ওই অনুষ্ঠানে হাজির হয়ে যেতাম আমি। আমার একটা ব্যাগ সবসময়ের জন্য গুছোনো থাকত। এরকমই এক সকালে এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার প্রধান থেকে ফোন পেলাম। প্রশ্ন ভেসে এল- আজ কী করছ? জানিয়েছিলাম, ছবির শুটিং আছে আজ। সেখানেই বেরোচ্ছি। ফের প্রশ্ন এল-কোন জায়গায় শুঁটিনঃ? বললাম, ফিল্ম সিটি। আমাকে সে অনুরোধ করল যাওয়ার পথেই একটা ইভেন্ট আছে। ১০ মিনিটের জন্য সেখানে হাজির থাকলেই চলবে। আমিও রাজি হয়ে গেলাম। ফোন রাখার আগে সে ফের বলে উঠল, সাদা পোশাক পরে যেন সেখানে হাজির হই। আমি বেশি প্রশ্ন করতাম না। সাতপাঁচ না ভেবে সেভাবেই ওখানে হাজির হয়ে গিয়েছিলাম।”
“তা গিয়ে দেখি প্রচুর লোক জমা হয়েছে সে জায়গায়। দেখলাম সবাই সাদা পোশাকে রয়েছেন। ভাল করে লক্ষ্য করাতে নজরে এল কেউ একজন মারা গিয়েছেন। তাঁর অন্ত্যষ্টিক্রিয়া শুরু হয়েছে। অবাক হয়ে ভাবিকলাম, ওই ইভেন্ট অর্গানাইজার-ই হঠাৎ মারা গেল কি না। ততক্ষণে মেক দেখে চারপাশে ফিসফাস শুরু হয়ে গিয়েছে। এদিক-সেদিক দেখতেই ওই লোকটাকে দেখলাম এক কোণে বসে, মানে ইভেন্ট ম্যানেজমেন্টের ওই লোকটা। আমি ওঁর কাছে রেগেমেগে হাজির হতেই আমাকে চাপা স্বরে বলল, “চাপ নেবেন না। আপনার টাকার প্যাকেট আছে আমার কাছে। তবে মৃতের বাড়ির লোকজন বলেছে যদি একটু কাঁদেন সবার সামনে তবে পেমেন্ট আরও বাড়িয়ে দেবে!”
তারপর? তারপর কি হাউহাউ করে লোকদেখানো কান্না কেঁদেছিলেন চাঙ্কি ওই অপরিচিত মৃত ব্যক্তির জন্য? সেকথা অবশ্য বলেননি তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি