বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 Rishabh Pant made history in IPL Auction

খেলা | 'ড্রামাবাজি করে পন্থ'! তারকা কিপারের জন্য ২৭ কোটি খরচের আসল রহস্য ফাঁস গোয়েঙ্কার

KM | ০২ ডিসেম্বর ২০২৪ ২৩ : ০২Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: শ্রেয়স আইয়ারকে ২৬.৭৫ কোটি টাকায় কিনেছিল পাঞ্জাব কিংস। সবাই  ধরেই নিয়েছিলেন আইপিএলের ইতিহাসে রেকর্ড গড়লেন শ্রেয়স আইয়ার। তিনিই হয়তো সব চেয়ে দামী ক্রিকেটার। কিন্তু আধ ঘণ্টাও সেই রেকর্ড স্থায়ী হয়নি। ঋষভ পন্থকে ২৭ কোটি টাকায় কিনে নেয় লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের ইতিহাসে পন্থই সবচেয়ে দামী ক্রিকেটার হন। 

কিন্তু ঋষভ পন্থকে কেন নিল লখনউ সুপার জায়ান্টস? খবরের ভিতরের খবর জানাল এলএসজি-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। দেশের প্রাক্তন ক্রিকেটার আাকাশ চোপড়ার সঙ্গে ইউটিউবে কথা বলার সময়ে সঞ্জীব গোয়েঙ্কা আসল কারণটি তুলে ধরেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে হাঁটুর চোটের অভিনয় করেন পন্থ। কারণ সেই সময়ে হঠাৎই দক্ষিণ আফ্রিকা ম্যাচে ফিরে আসে।

তখন পন্থ হাঁটুর চোটের চিকিৎসার জন্য সময় নষ্ট করেন। ভারতীয় দলের ফিজিওকে অতিরিক্ত সময় খরচ করার কথা বলেন। ভারত অধিনায়ক রোহিত শর্মা তারকা উইকেট কিপারকে জিজ্ঞাসা করেন, তিনি ঠিক আছেন কিনা। পরে চোটের অভিনয় প্রসঙ্গে পন্থ বলেন, সব সময়ে এই ধরনের ব্যাপার খেটে যায় এমন নয়। মাঝে মধ্যে খেটে যায়।  ইচ্ছাকৃত ভাবে খেলা দীর্ঘায়িত করার এই পন্থ পদ্ধতি পছন্দ হয় সঞ্জীব গোয়েঙ্কার। তিনি সেই ভিডিও দেখে প্রভাবিত হন। তখন থেকেই পন্থকে দলে নেওয়ার চিন্তা ভাবনা চলতে থাকে সঞ্জীব গোয়েঙ্কার মনে।

এলএসজি-র কর্ণধার বলেন, ''ঋষভ পন্থ মাঠে ড্রামাবাজি করছে, সেই ভিডিওটা আমি দেখেছি। ওর এমন মানসিকতা আমার ভাল লেগেছে। খেলার গতিপ্রকৃতি বদলে দেওয়ার জন্য পন্থ যে সব সময়ে চিন্তাভাবনা করে, তা আমার দৃষ্টি আকর্ষণ করেছে। যখন সব বিরুদ্ধে যাচ্ছে, তখন পন্থ প্যাড খোলার জন্য সময় নষ্ট করছে। সেই দৃশ্য দেখার পর থেকেই পন্থকে দলে নেওয়ার জন্য আমার আগ্রহ বাড়ে।''

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে  পন্থের সেই ড্রামাবাজি ছাড়াও আরও একাধিক কারণ রয়েছে যার জন্য এলএসজি ভারতের উইকেট কিপারকে দলে নিয়েছে। সঞ্জীব গোয়েঙ্কা বলছেন, ''ভয়াবহ দুর্ঘটনা থেকে ফিরেছে পন্থ। দারুণ ফর্মে রয়েছে। সেই ফর্ম তাঁর আগের ফর্মের থেকেও ভাল। ঋষভের বয়স এখন ২৭। আরও ১০-১২ বছর ও লখনউয়ের সঙ্গে থাকবে বলেই মনে হয়।''


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া