সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Allu Arjun starrer Pushpa 2 could earn over with over Rs 250 crore on Day 1

বিনোদন | অল্লু অর্জুনের মার, প্রথম দিনেই হবে ২৫০ কোটি পার! হুঙ্কার ‘পুষ্পা ২’র

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ ডিসেম্বর ২০২৪ ২১ : ৫৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: আগামী ৫ ডিসেম্বর দেশে মুক্তি পাচ্ছে বছরের অন্যতম চর্চিত ছবি ‘পুষ্পা: দ্য রুল’। প্রচার কৌশলে ভর করে ছবির অগ্রিম বুকিং বেশ ভাল। বর্তমানে তারকা ঠাসা অনসম্বল কাস্ট ছবি অথবা ভিএফএক্স-এর গর্জনের মধ্যেও গল্পের যে কোনও বিকল্প নেই, অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা অভিনীত এই ছবির অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যানই তার প্রমাণ। 

 


প্রথম দিন থেকেই টিকিট কেনার হিড়িক পড়ে গিয়েছে ‘পুষ্পা’র অনুরাগীদের।মুহূর্তের মধ্যে নিঃশেষ প্রেক্ষাগৃহের সমস্ত শো-এর টিকিট। প্রথম দিনেই ৩০.৯২ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে এই ছবির। ট্রেড অ্যানালিস্টদের ধারণা, বহু ছবির অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড ভেঙে দেবে এই ছবি। দেশের ছবির সিক্যুয়েলের ইতিহাসের অন্যতম বড় নাম হতে চলেছে 'পুষ্পা ২। ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা এ  প্রসঙ্গে বললেন, " পুশ ২-এর তেলেগু এবং হিন্দি ভার্সনের যে হারে টিকিট বিক্রি হচ্ছে তা খুবই আশাপ্রদ। হাতে এখনও আরও তিন দিন রয়েছে এই ছবি মুক্তির আগে। ফলে টিকিট বিক্রির অঙ্কটা আরও লাফিয়ে লাফিয়ে বাড়বে। আমার ধারণ, অগ্রিম টিকিট বুকিংয়ের প্রথম দিনে যে টাকার টিকিট বিক্রি হয়েছে তা তিন দিন পরে গিয়ে দাঁড়াবে এর তিন গুণ অথবা চার গুণ!" অর্থাৎ এই হিসাবে 'পুষ্পা ২'-এর শুধু অগ্রিম টিকিট বিক্রির মোট টাকার অঙ্কটা গিয়ে দাঁড়াতে পারে ৯০ অথবা ১২০ কোটিতে!

 

 

রমেশ বালা আরও জানিয়েছেন যে, সবকিছু ঠিকঠাক থাকলে মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ২৫০ কোটি থেকে ২৭৫ কোটি টাকা আয় করতে পারে এই ছবি। নিজের বক্তব্যের যুক্তি হিসাবে তিনি বলেন, "কেরলে ভোর ৪টে থেকে শো রাখা হয়েছে এই ছবির। সেই হিসাবে প্রথম দিনেই ৭-১০ কোটি টাকা কেরল থেকেই তুলে নিতে পারবে এই ছবি। তামিলনাড়ুতে সেই টাকার অঙ্কটা গিয়ে দাঁড়ানো উচিত ১০-১৫ কোটি টাকাতে। এই হিসাবে দক্ষিণের বাকি রাজ্যগুলো থেকেই ১০০ কোটি টাকা শুধু প্রথম দিনেই তুলে নেবে অল্লু অর্জুনের ছবি। গোটা ভারতে হরেদরে আরও ১০০ কোটি। এবার এর সঙ্গে যদি বিশ্বব্যাপী আয়ের প্রথম দিনের হিসাব যোগ করা হয় তাহলে বোঝাই যাচ্ছে প্রথম দিনে কত আয় করতে পারে 'পুষ্পা ২। এ ছবি বক্স-অফিসে দুরন্তভাবে দৌড়োবে!" অল্লু অর্জুনের এই ছবি যে বক্স-অফিসে শাহরুখ খানের 'জওয়ান' এবং যশের 'কেজিএফ ২'-এর রেকর্ড ভেঙে দেবে সে বিষয়ে একপ্রকার নিশ্চিত রমেশ বালা। তাঁর সঙ্গে সহমত তরণ আদর্শের মতো নামী ট্রেড অ্যানালিস্টও। 


বোঝাই যাচ্ছে, প্রথম দিনে বক্স অফিসে ‘পুষ্পা ২’-এর ব্যবসার পর তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে শেষমেশ এই ছবির প্রথম দিনের আয় কততে গিয়ে দাঁড়াবে, তার উত্তর পাওয়া যাবে আগামী বৃহস্পতিবার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া