সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bengali actor Dev and Jisshu Sengupa talks on their upcoming movie Khadaan

বিনোদন | ‘প্রেক্ষাগৃহ যেন ভর্তি থাকে...’, ‘খাদান’ প্রি-টিজার মুক্তির দিনে হুমকি পার্থসারথির! শুনেই কী বললেন ‘স্যার’ যীশু ও দেব?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ ডিসেম্বর ২০২৪ ২১ : ৫১Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা:  'খাদান' যে ভরপুর অ্যাকশনে ঘেরা ছবি হতে চলেছে তা নিয়ে আর কোনও সন্দেহ নেই দর্শকমনে। অ্যাকশন ঘরানার দক্ষিণী ছবিকেও টেক্কা দিতে তৈরি 'খাদান'। কয়লাখনি অঞ্চলের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। কিন্তু এর থেকে বেশি কিছু প্রকাশ্যে আনেননি 'খাদান' টিম। ইতিমধ্যেই ছবির ঝলক দেখে ছবি নিয়ে আগ্রহের পারদ লাফিয়ে বেড়েছে। সোমবার তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘খাদান’-এর প্রি-ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যাওয়ার পথে এক বিলাসবহুল বাসে আড্ডায় মাতলেন ছবির কলাকুশলীরা। সঙ্গে ব্যক্তিগত বার্তা দিলেন অনুরাগীদের উদ্দেশ্যেও। এবং এই সেই মুহূর্তের কিছু অংশ ভিডিও করেছেন খোদ দেব। শুধু ভিডিও করেই থেমে থাকেননি সমাজমাধ্যমে তা পোস্টও করে দিয়েছেন প্রায় সঙ্গে সঙ্গেই। 

 

ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে যীশু সেনগুপ্তকে। হাতে ধরা মুঠোফোনে মগ্ন ছিলেন অভিনেতা, হঠাৎ তাঁকে চমকে দিয়ে দেব বলে ওঠেন, "স্যার, আপনি লাইভ আছেন।" শোনামাত্রই থতমত খেয়ে যান যীশু। অবশ্য চটপট নিজেকে সামলেও নেন। বলে ওঠেন, "নমস্কার, খাদান মুক্তি পাচ্ছে আগামী ২০ ডিসেম্বরে। আর কী বলব? বাকিটা আপনারা বুঝেই নিন।" বলা শেষ করেই পাশে বসা অভিনেতা পার্থসারথিকে হালকা ঠ্যালা মেরে যীশু বলে ওঠেন, "এই, তুই কিছু বল!" দেব-ও হাসতে হাসতে তাঁকে বলেন, "বল, বল।" রোদচশমাটা কায়দা করে ঠিক করে পরিচিত এই অভিনেতা দর্শকের উদ্দেশ্যে বলেন, " ২০ তারিখ আসছে খাদান। প্রেক্ষাগৃহ যেন ভর্তি থাকে..." তাঁর কথার মাঝেই যীশু অবাক গলায় বলে ওঠেন, "আরে এই, এরকম করে বলিস না। অনুরোধ কর। " শুনেই জোর গলায় হেসে ওঠেন দেব।

 

 

 

কোনওরকমে সামলে পার্থসারথি বলে ওঠেন, "হ্যাঁ, হ্যাঁ, অনুরোধ-ই তো করছি।" খাদান-এর অন্যতম সুরকার স্যাভি বললেন, " আগামী ২০ তারিখ আমরা প্রেক্ষাগৃহকে স্টেডিয়ামে পরিণত করব!" পরিচালক সুজিত রিনো দত্তের পালা এলে স্মিত হেসে অল্প কথায় তিনি বলেন, "২০ তারিখ দেখা হচ্ছে। ফাটিয়ে দিন।" বাদ যাননি ছবির অন্যতম নায়িকা ইধিকা পাল-ও। ছবি ঘিরে যে আশায় বুক বেঁধেছেন তিনি, তা বোঝা গেল তাঁর কথা শুনেই। অভিনেতা জন আবার একেবারে নিজস্ব ছন্দে হিন্দিতে বলে উঠলেন, " আগামী ২০ তারিখ বিস্ফোরণ হতে চলেছে!"

 

 

প্রসঙ্গত, কয়লা খনি অঞ্চলের প্রেক্ষাপটে দুই বন্ধুর গল্প বলবে 'খাদান'। 'শ্যাম মাহাতো' এবং 'মোহন দাস'-এর বন্ধুত্ব ঘিরেই আবর্তিত হবে এই ছবির গল্প।‌ এই দুই চরিত্রে থাকছেন দেব ও যীশু। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ইধিকা পাল, বরখা বিস্ত, জন ভট্টাচার্য সহ আরও অভিনেতাদের ঝলক। সবাইকে একসঙ্গে দেখার জন্য দর্শক অপেক্ষা করছেন ছবির ধামাকাদার ট্রেলারের। পরিচালক সুজিত রিনো দত্তের দাবি, খাদান-এর নির্মাতাদের দাবি, আসন্ন বড়দিনে বাংলার সবচেয়ে বড় চমকপ্রদ ছবি হয়ে আসছে এই ছবি'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া