বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Rohit Sharma punches at the back of Sarfaraz Khan as he drops the ball in IND vs PMXI pink-ball warm-up game

খেলা | ভারতীয় দলে 'গৃহযুদ্ধ'! সরফরাজের পিঠে ঘুসি মেরে বসলেন রোহিত, কিন্তু কেন?

KM | ০২ ডিসেম্বর ২০২৪ ২১ : ৩৮Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: পারথ পর্ব শেষ। এবার যত কাণ্ড অ্যাডিলেডে। ৬ ডিসেম্বর পিঙ্ক বল টেস্টের বল গড়াবে। তার আগে মানুকা ওভালে গা ঘামানোর ম্যাচে নামে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে সেই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে কিপিং করেন সরফরাজ খান।

 তিনি নিয়মিত উইকেট কিপার নন। হর্ষিত রানার দুরন্ত গতির বল ধরতে না পারায় অধিনায়ক রোহিত শর্মা তাঁকে ঘুসি মেরে বসলেন। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও রোহিত রাগত ভাবে সরফরাজকে ঘুসি মারেননি। হালকা করেই সরফরাজের পিঠে ঘুসি মেরে বসেন হিটম্যান। 

২৩ ওভারের ঘটনা। তৃতীয় উইকেটে স্যাম কনস্টাস ও জ্যাক ক্লেটনের মধ্যে জুটি ভাঙেন হর্ষিত রানা। ক্লেটনের উইকেট ভাঙেন ভারতের এই তরুণ বোলার। অলিভার ড্যাভিসকে শর্ট বল করেন হর্ষিত রানা। দুরন্ত গতিতে ধেয়ে আসা বল খেলতেই  পারেননি ড্যাভিস। উইকেট কিপার হিসেবে দাঁড়ানো সরফরাজও বল ধরতে পারেননি। প্রথম স্লিপে দাঁড়িয়ে ছিলেন হিটম্যান। সরফরাজ বল গ্রিপ করতে না পারায় রোহিত শর্মা রসকিতা করে সরফরাজের পিঠেই ঘুসি মেরে বসেন। রসিকতার আশ্রয়ে রোহিত এমন কাজ করেন। 

পারথ টেস্টে খেলেননি হিটম্যান। দ্বিতীয়বার বাবা হওয়ায় পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। পারথ টেস্টের মধ্যেই স্যর ডনের দেশে পা রাখেন হিটম্যান। অ্যাডিলেডে দলকে নেতৃত্ব দেবেন তিনিই।  

কিন্তু প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে গা ঘামানোর ম্যাচে রোহিত নিজেকে পাঁচ নম্বরে রাখায় অনেকেই মনে করছেন, অ্যাডিলেড টেস্টেও অধিনায়ক হয়তো পাঁচেই ব্যাট করবেন। ওপেন করবেন লোকেশ রাহুলই। 

পারথে লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়ালের দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই রোহিত নিজেকে ব্যাটিং অর্ডারে নিয়ে যাচ্ছেন নীচের দিকে।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া