বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০২ ডিসেম্বর ২০২৪ ২১ : ১৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ক্রিশ্চিয়ান এরিকসনের স্মতি ফিরল ইতালির মাঠে। ২০২১ সালের ১২ জুন ইউরো কাপে ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন কর্নার ফ্ল্যাগের কাছে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই শুয়ে পড়েন ডেনমার্কের এরিকসন।
ফিওরেন্তিনা-ইন্টার মিলান ফুটবল ম্যাচ সাক্ষী থাকল এরকমই এক হৃদয়বিদারক ঘটনার। খেলার ১৬ মিনিটে মাটিতে লুটিয়ে পড়েন ফিওরেন্তিনার ২২ বছর বয়সী খেলোয়াড় এডোয়ার্ডো বোভ। সজ্ঞা হারিয়ে তরুণ ফুটবলারের মাটিতে লুটিয়ে পড়ার ঘটনার আকস্মিকতায় খেলা সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয়। তাঁকে নিয়ে যাওয়া হয় ফ্লোরেন্সের কারেজ্জি হাসপাতালে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা গিয়েছে, হাঁটু মুড়ে মাঠে বসে রয়েছেন বোভ। তার পরে নিজে উঠে হাঁটার চেষ্টা করেন। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মাঠেই পড়ে যান। তাঁর শুশ্রুষার জন্য মাঠেই চলে আসেন চিকিৎসকরা। অ্যাম্বুল্যান্ড করে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ম্যাচটি তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়।
ACF e l'Azienda Ospedaliero Universitaria di Careggi comunicano che il calciatore Edoardo Bove, soccorso in campo a seguito della perdita di coscienza occorsa durante la gara #FiorentinaInter, si trova attualmente in sedazione farmacologica ricoverato in terapia intensiva. pic.twitter.com/EYCzhWWQm5
— ACF Fiorentina (@acffiorentina) December 1, 2024
ফিওরেন্তিনা এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, বোভের শারীরিক অবস্থা নিবিড় ভাবে খতিয়ে দেখা হচ্ছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটছে বলেই জানা গিয়েছে। ক্লাবের তরফে জানানো হয়েছে, বোভেকে ওষুধ দিয়ে অচৈতন্য করে রাখা হয়েছে।
আগস্টে রোমা থেকে ফিওরেন্তিনায় যোগ দেন বোভ। দ্রুতই তিনি দলের সদস্য হয়ে ওঠেন। অক্টোবরে প্রাক্তন ক্লাব রোমার বিরুদ্ধেই দুর্দান্ত গোল করেন ফিওরেন্তিনায় যোগ দেওয়া বোভ। সেটাই ছিল ফিওরেন্তিনায় তাঁর প্রথম গোল। চলতি মরশুমের শেষে তরুণ মিডফিল্ডার পাকাপাকি ভাবে ফ্লোরেন্সে চলে আসবেন। ফিওরেন্তিনার প্রেসিডেন্ট রোক্কো কম্মিসো আবেগঘন এক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ''ফোরজা এডোয়ার্ডো, আমরা তোমার সঙ্গে রয়েছি। তুমি শক্তিশালী এবং দৃঢ় মানসিকতার। এই মুহূর্তে আমরা তোমার পরিবারের পাশে রয়েছি।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি