বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 Sanjeev Goenka hinted at Rishabh Pant's possible batting position in IPL 2025

খেলা | ২৭ কোটিতে লখনউয়ে পন্থ, তারকা ক্রিকেটারের ব্যাটিং পজিশন নিয়ে বড় ইঙ্গিত সঞ্জীব গোয়েঙ্কার

KM | ০২ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৫৩Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: আইপিএল নিলামে আকাশছোঁয়া দামে ঋষভ পন্থকে কিনেছে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস।  জেদ্দার নিলামে পন্থের দাম উঠেছে ২৭ কোটি টাকা। এহেন পন্থের ব্যাটিং পজিশন নিয়ে ইঙ্গিত দিয়েছেন এলএসজি-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। আগামী আইপিএলে পন্থ ওপেন করতে পারেন। আবার তাঁকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানোও হতে পারে।

সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন,''আইডেন মার্করাম এবং মিচেল মার্শ, মার্শ এবং ঋষভ পন্থ অথবা মার্করাম ও ঋষভ। ঋষভ তিনে নাকি দুইয়ে নামবে, সেটা স্থির করতে হবে এবার। এই সিদ্ধান্তগুলো আমার ক্ষমতা এবং দক্ষতার বাইরে।'' দেশের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার সঙ্গে ইউটিউবে কথা বলার সময়ে এই কথাগুলো বলেন সঞ্জীব গোয়েঙ্কা।  লখনউ সুপার জায়ান্টসের কর্ণধারের এহেন মন্তব্যের পর জানা যাচ্ছে, এলএসজি-র হয়ে ওপেন করতে পারেন মিচেল মার্শ, তার সঙ্গে জুটি বাঁধতে পারেন হয় ঋষভ পন্থ না হয় মার্করাম।

আগামী আইপিএলে লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেবেন কে? ভক্তদের মধ্যে সন্দেহ রয়েছে হয় পন্থ না হয় নিকোলাস পুরানের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড উঠবে। সঞ্জীব গোয়েঙ্কা বলছেন, ''সমর্থকরা দ্রুতই জানতে পারবেন। আমি লোককে সারপ্রাইজ দিই না। কে নেতৃত্ব দেবে, আগে থেকেই স্থির হয়ে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের অধিনায়কের নাম ঘোষণা করব।''  

উল্লেখ্য, পন্থকে দলে নেওয়ার পরে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছিলেন, ভারতের তরুণ উইকেট কিপারের জন্য তারা একপ্রকার প্রস্তুত হয়েছিলেন। সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ''আমরা ২৬ কোটি ধরে রেখেছিলাম পন্থের জন্য। সেই নিরিখে বিচার করলে ২৭ একটু বেশিই বটে। তবে পন্থ দুর্দান্ত একজন প্লেয়ার। ওকে পেয়ে আমরা খুব খুশি। ম্যাচ উইনার পন্থ। আমার মনে হয় লখনউয়ের ভক্তরা পন্থকে পেয়ে খুব খুশি।''


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া