সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Actor Arnab Banerjee is in new realationship with saswati basu after separation with actress ipsita mukherjee

বিনোদন | ঈপ্সিতার সঙ্গে বিচ্ছেদের পরপরই নয়া সম্পর্কে অভিনেতা অর্ণব বন্দোপাধ্যায়! পাত্রীকে চেনেন?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ০২ ডিসেম্বর ২০২৪ ১৮ : ২৯Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: ২০২২-এর শুরুতেই আইনি বিয়ে সেরেছিলেন ঈপ্সিতা মুখোপাধ্যায় এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার পর সবটাই কেমন উল্টেপাল্টে যায়। শোনা গিয়েছিল, আর এই সম্পর্ককে বয়ে নিয়ে যেতে চান না তাঁরা। এরপর কিছুদিন মাঝেমাঝেই একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। একে অপরকে আরও ভাল ভাবে চিনে-বুঝে নিতে চান বলেই জানিয়েছিলেন তাঁরা। তবে কিছুদিন আগে অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়।  বিচ্ছেদের পরে এবার নতুন সম্পর্কে জড়ালেন অর্ণব। তবে সামাজিক মাধ্যমে প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট করে আমার তো মুছে দেন অভিনেতা। 

 

ধারাবাহিকে অভিনয় থেকে প্রেমের শুরু হয়েছিল অর্ণব এবং ঈপ্সিতার। এরপর তাঁরা আশীর্বাদ এবং তারপর আইনি বিয়ে সেরে ফেলেন। তবে সামাজিক বিয়ের অনুষ্ঠান করার আগেই বিচ্ছেদের ঘোষনা করেন দু’জনে। এরপরে অবশ্য ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার কাছাকাছি আসেন তারা, তবে আবার পাকাপাকিভাবে সরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন দুজনেই। এর মধ্যেই সামাজিক মাধ্যমে নিজের কাছের মানুষের সঙ্গে ছবি প্রকাশ্যে আনলেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। মডেল শাশ্বতী বাসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেন অর্ণব। কিছুক্ষণ পর অবশ্য তা মুছে দেন। 

 

 

 

শাশ্বতীর সামাজিক মাধ্যমে তাঁদের দু'জনের একসঙ্গে কোনও ছবি নেই। হঠাৎ ছবি পোস্ট করে কেন তা মুছে দিলেন অর্ণব তার কারণ অবশ্য জানা যায়নি এখনও। তবে সম্ভবত এইমুহূর্তে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনতে চাইছেন না অর্ণব এবং শাশ্বতী। সেই কারণেই হয়তো সমাজমাধ্যম থেকে নিজেদের জুটিতে ছবি মুছে দিয়েছেন অর্ণব। প্রসঙ্গত, এই মুহূর্তে ঈপ্সিতাকে কোনও ধারাবাহিকে দেখা না গেলেও অর্ণবকে দর্শকেরা দেখতে পাচ্ছেন স্টার জলসার ‘হর গৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে। ঈপ্সিতাকে শেষবার দর্শকেরা দেখেছেন, স্টার জলসার ‘জল থৈ থৈ ভালবাসা’ ধারাবাহিকে, সেই ধারাবাহিকে অবশ্য অর্ণবকে দেখা গেছে গুরুত্বপূর্ণ চরিত্রে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া