সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০১ ডিসেম্বর ২০২৪ ০২ : ৫৮Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বহু বছরের তিক্ততা ভুলে ভাগ্নে ক্রুষ্ণা অভিষেককে বুকে জড়িয়ে ধরেছেন গোবিন্দা। বহুদিন পর দু’জন একসঙ্গে গানের তালে পা নাচালেন ক্যামেরার সামনে। সম্প্রতি, নেটফ্লিক্সে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ দেখা গিয়েছে এই ‘মামা-ভাগ্নে’র এই নয়া কিসসা।বলিউডে কী না হয়, তার উপর তাঁরা তো আত্মীয়। কথা হচ্ছে, গোবিন্দ ও তাঁর ভাগ্নে তথা জনপ্রিয় কৌতুকাভিনেতা ক্রুষ্ণা অভিষেককে নিয়ে। দীর্ঘ বছরের ব্যক্তিগত ও পারিবারিক তিক্ততা ভুলে এক হলেন এই দু’জন। সম্প্রতি, নেটফ্লিক্সে কপিলের কমেডি শো-তে হাজির হয়েছিলেন গোবিন্দা, শক্তি কাপুর এবং চাঙ্কি পাণ্ডে। সেই শো-এর মঞ্চেই মঞ্চের মাঝেই পারফর্ম করাকালীন গোবিন্দাকে জড়িয়ে ধরে জোর গলায় ক্রুষ্ণা বলে ওঠেন, “অনেকদিন পর আমাদের দেখা হল। আর তোমাকে যেতে দেব না'। শুনে হাসতে হাসতে তাঁকে পরম মমতায় আরও আঁকড়ে ধরেন গোবিন্দাও। এরপর ক্রুষ্ণাকে পাশে বসিয়ে তাঁদের মধ্যে বিবাদের আসল কারণ এই প্রথম প্রকাশ্যে ফাঁস করলেন ‘হিরো নম্বর ১’।
গোবিন্দা বলেন, “একদিন পর্দায় ক্রুষ্ণার মুখে আমাকে নিয়ে কিছু সংলাপ দেখে ভীষণ রেগে গিয়েছিলাম। প্রকাশও করেছিলাম। আমার স্ত্রী সুনীতা আমাকে শান্ত করে। আমাকে ও বলেছিল, ‘গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি তো এমন করে। ক্রুষ্ণাকে কেন দোষ দিচ্ছো? ওকে তুমি কিছু বলো না। ও তো এটা করে দুটো টাকা রোজগার করছে। তুমি ওর সঙ্গে খারাপ কিছু করো না।” বলা শেষ করেই ক্রুষ্ণার কাঁধে হাত রেখে নরম গলায় গোবিন্দা বলে ওঠেন, “আমার মনে হয় সুনীতার কাছে তোর ক্ষমা চাওয়া উচিত।”
শোনামাত্রই মাথা নেড়ে এককথায় রাজি হয়ে যান ক্রুষ্ণা। মাথা ঝুঁকিয়ে ভারী গলায় বলে ওঠেন -"হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। আমিও ওঁকে যথেষ্ট ভালবাসি। যদি ওঁর মনে আঘাত দিয়ে থাকি আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমি ক্ষমা চাইছি।” ক্রুষ্ণার কথা শেষ হতেই পরম মমতায় তাঁর পিঠ চাপড়ে দেন গোবিন্দা। স্বভাবতই এই মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে নিমেষে। দেখে আপ্লুত হয়েছে নেটপাড়াও।
প্রসঙ্গত, বেশ কয়েকবছর আগের ঘটনা, দ্য কপিল শর্মার শোয়ের একটা পর্বে অংশ নিতেই অস্বীকার করেছিলেন কমেডিয়ান ক্রুষ্ণা অভিষেক। জানা যায়, সেই শোয়ের অতিথি ক্রুষ্ণার মামা গোবিন্দা আর মামী সুনীতা আহুজা। আর সেই কারণেই শোটি এড়িয়ে গিয়েছিলেন ক্রুষ্ণা। আর তাতেই বিতর্ক তৈরি হয়। তখনই জানা গিয়েছিল ক্রুষ্ণা অভিষেকের সঙ্গে গোবিন্দার বিবাদের কথা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি