সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Allu Arjun starrer film Pushpa 2 advance booking outpaces KGF 2 and Pathaan may beat Baahubali 2

বিনোদন | ‘পাঠান’, ‘কেজিএফ’কে টেক্কা ‘পুষ্পা ২’র! অগ্রিম বুকিংয়ের প্রথম দিনেই কত লক্ষ টিকিট বিক্রি হল অল্লু অর্জুনের ছবির?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০১ ডিসেম্বর ২০২৪ ০০ : ৫২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: আগামী ৫ ডিসেম্বর দেশে মুক্তি পাচ্ছে বছরের অন্যতম চর্চিত ছবি ‘পুষ্পা: দ্য রুল’। প্রচার কৌশলে ভর করে ছবির অগ্রিম বুকিং বেশ ভাল। বর্তমানে তারকা ঠাসা অনসম্বল কাস্ট ছবি অথবা ভিএফএক্স-এর গর্জনের মধ্যেও গল্পের যে কোনও বিকল্প নেই, অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা অভিনীত এই ছবির অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যানই তার প্রমাণ। 


প্রথম দিন থেকেই টিকিট কেনার হিড়িক ‘পুষ্পা’র অনুরাগীদের। দিল্লি এবং মুম্বইয়ের বেশ কিছু প্রেক্ষাগৃহে এই ছবির শো-এর টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০০ টাকা! তবুও দমানো যাচ্ছে না দর্শককে। মুহূর্তের মধ্যে নিঃশেষ প্রেক্ষাগৃহের সমস্ত শো-এর টিকিট। একটি প্রতিবেদন অনুযায়ী রবিবার দুপুরের মধ্যেই প্রায় ৩ লক্ষ টিকিট বিক্রি হয়েছে ‘পুষ্পা ২’-এর। ‘পাঠান’-এর ক্ষেত্রে অগ্রিম বুকিংয়ের প্রথম দিনে টিকিট বিক্রির এই সংখ্যাটা ছিল ২ লক্ষ। ‘কেজিএফ’ ২ এর হিন্দি ভার্সনটির ক্ষেত্রে ছবিটা ছিল ১.২৫ লক্ষ টিকিটের। অল্লু অর্জুনের ছবির হিন্দি ভার্সনটির টিকিট বিক্রির সংখ্যা এখনই ছাড়িয়ে গিয়েছে ১.৮ লক্ষ। ফিল্ম ব্যবসা বিশেষজ্ঞদের একাংশের অনুমান রাজামৌলির ‘আরআরআর’-এর অগ্রিম বুকিংয়ের প্রথম দিনের যে টাকার অঙ্কটা অর্থাৎ ৫৮.৭৩ কোটি টাকা, তাও নাকি হেলায় ছাড়িয়ে যেতে পারে পুষ্পা ২! এইমুহূর্তে এই অগ্রিম প্রথম দিনের টিকিট বুকিংয়ের হিসাবে গোটা ভারতে প্রথম স্থান দখল করে রয়েছে ‘বাহুবলী ২’। টিকিট বিক্রির অঙ্কটা ছিল ৯০ কোটি। তা-ও নাকি ছুঁয়ে ফেলতে পারে এই ছবি। 

প্রথম দিনে বক্স অফিসে ‘পুষ্পা ২’-এর ব্যবসার পর তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বলিউডে ফিল্ম ব্যবসা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন ছবিটির টিকিট বিক্রির দৌড় যদি এই গতিতে থাকে তাহলে অগ্রিম বুকিংয়ের শেষ দিনেই ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করতে পারে। আবার অন্য পক্ষ মনে করছেন যে ছবির প্রথম দিনের ব্যবসা অত টাকা পেরোবে না। উত্তর পাওয়া যাবে আগামী বৃহস্পতিবার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া