বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 The name of the son of Rohit Sharma and Ritika Sajdeh is Ahaan

খেলা | রোহিতের ছেলের নাম কী? ঋতিকা প্রকাশ করলেন নবজাতকের নাম

KM | ০১ ডিসেম্বর ২০২৪ ২২ : ৩৯Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয়বার বাবা হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। রবিবার রোহিতের স্ত্রী ঋতিকা সচদেব জানিয়ে দিলেন তাঁদের পুত্রের নাম। 

ঋতিকা ইনস্টাগ্রাম স্টোরিতে চারটি পুতুলের ছবি শেয়ার করেছেন। একটি পুতুলে নাম লেখা রো, অন্যটিতে রিটস। আরেকটি পুতুলে লেখা রয়েছে স্যামি। আহান নাম লেখা রয়েছে আরও একটি পুতুলের গায়ে। এর থেকে বোঝা যাচ্ছে রোহিত-ঋতিকার পুত্র সন্তানের নাম আহান। 

আহান শব্দের একাধিক অর্থ হয়। সংস্কৃত শব্দ আহা থেকে এসেছে আহান। যার অর্থ জাগ্রত করা। অত্যন্ত শক্তিশালী একটি নাম যা বলে দেয়, এই নামের ধারক যে সে তার চারপাশের বিশ্ব সম্পর্কে সচেতন থাকবে এবং সর্বদা শিখতে ও বৃদ্ধি পেতে চেষ্টা করবে। এ ছাড়াও ভোর, সূর্যোদয়, প্রথম আলোর রশ্মি, জাগরণ, চেতনা ও সচেতনতাও আহানের সমার্থক শব্দ। ভগবান বিষ্ণুর সঙ্গে যোগ রয়েছে আহান শব্দের। 

এর আগে ২০১৮ সালে প্রথমবার বাবা হন রোহিত। তাঁদের কন্যার নাম সামাইরা। তার ছয় বছর পর ফের বাবা হয়েছেন রোহিত। অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দিয়েছেন হিটম্যান। 
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে রোহিত শর্মা চার নম্বরে ব্যাট করতে নামেন। রান পাননি হিটম্যান। মাত্র ৩ রান করেন। প্রধানমন্ত্রী একাদশ প্রথমে ব্যাট করে ২৪০ রান করে। সেই রান অতিক্রম করে যায় টিম ইন্ডিয়া। পাঁচ উইকেটে ২৫৭ রান করে ভারত। যশস্বী জয়সওয়াল (৪৫), শুভমান গিল (৫০ অবসৃত),নীতীশ কুমার রেড্ডি (৪২) ও ওয়াশিংটন সুন্দর (৪২*) উল্লেখযোগ্য রান করেন। তবে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ভারতের ব্যাটিং অর্ডার দেখে পরিষ্কার অ্যাডিলেডে হতে চলা পিঙ্ক বল টেস্টে হিটম্যান ওপেন করবেন না। যশস্বী ও লোকেশ রাহুলকেই ওপেন করতে হবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া