সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Srijit Mukherji gave updates about his upcoming feluda series bhuswargo bhoyonkor starring Tota Roy Chowdhury

বিনোদন | ঠিক যেন ফেলুদা! ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এ গালিচার উপর টোটার শীর্ষাসনের ছবি পোস্ট করে বড় ঘোষণা সৃজিতের

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০১ ডিসেম্বর ২০২৪ ২১ : ৫০Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: বরাবরই নিয়ম করে ভোরে একপ্রস্থ যোগাসন সেরে নিত ফেলুদা। শরীরচর্চা তাঁর কাছে মগজাস্ত্রতে শান দেওয়ার মতোই গুরুত্বপূর্ণ ব্যাপার। তোপসে পর্যন্ত একাধিকবার স্বীকার করেছিল, সুস্থ থাকলে শরীরচর্চায় কোনওদিন ছেদ টানেনি ফেলুদা। সে দেশে-বিদেশে তদন্তের জন্য যেখানেই যাক না কেন।  যদিও চট করে অসুস্থ হতে ও দেখেনি ফেলুদাকে। ওদিকে, ফিটনেসে টোটা বরাবরই টলিপাড়ার ‘টেক্কা’। আর ‘ফেলুদা’ হয়ে ওঠার জন্য প্রথম দিন থেকেই কোনওরকম ফাঁক রাখতে তিনি নারাজ। অন্যদিকে, সৃজিতও মোস্ট বড় ফেলু-ভক্ত। আর ফেলুদার এক উপন্যাসে তো তোপসে জানিয়েছিল, শীর্ষাসন করাটা ফেলুদার কাছে কোনও ব্যাপার-ই নয়।  তাই ক্যামেরার সামনে ‘ফেলুদা’ হতেই টোটাও করে করে ফেললেন শীর্ষাসন। আর সে ছবি-ই এবার সমাজমাধ্যমে পোস্ট করেছেন সৃজিত মুখোপাধ্যায়। 

 


এই ছবি যে সম্পাদনার টেবিল থেকে তুলে সরাসরি সমাজমাধ্যমে বসিয়ে দিয়েছেন সৃজিত, তা স্পষ্ট। ছবিতে দেখা যাচ্ছে, নকশা করা কাশ্মীরি গালিচার উপর শীর্ষাসনে মগ্ন ফেলুদারূপী টোটা। তবে ব্যাকরণ মেনে হেঁটমুন্ডু হয়ে পা দু’টো জোড়া করে উপরের দিকে একেবারে তুলে ধরার বদলে দু'দিকে ফাঁক করে রেখেছেন! এবং দু’হাত গালিচার উপর সামান্য ছড়িয়ে ভারসাম্য বজায় রেখেছেন। স্বভাবতই তা দেখে একেবারে ‘চমকে চোদ্দো’ পাশে বসা জটায়ু। এই ছবি পোস্ট করার পাশে ওটিটিতে এই সিরিজের মুক্তি পাওয়ার দিন ঘোষণা করেছেন সৃজিত। চলতি মাসে বড়দিনে মুক্তি পাবে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’।

 

 

দার্জিলিং-এর পর এবার ফেলুদার গন্তব্য কাশ্মীর। সত্যজিৎ রায়ের লেখা ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর অবলম্বনেই নতুন সিরিজ তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়। দু-বছর পর ‘ফেলুদা’কে নিয়ে ফিরছেন চলতি বছরের প্রথম থেকেই ফেলুদার সিরিজের কাজ জোরকদমে শুরু করে দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। এরপর অতি উত্তম’ ছবির প্রচারের কাজ সামলে শুটিংয়ের দলবল নিয়ে কাশ্মীরে হাজির হন তিনি। উদ্দেশ্যে, ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর শুটিং।  

 

২০২০ সালে প্রথম ‘ফেলুদা ফেরত’ তৈরি করেন তিনি। দর্শকদের প্রশংসা পায় ‘ছিন্নমস্তার অভিশাপ’। ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে মতানৈক্যের কারণে মুক্তি পায়নি ‘যত কাণ্ড কাঠমাণ্ডু’তে। তার পর হইচই ওয়েব প্ল্যাটফর্মের সঙ্গে হাত মিলিয়ে সৃজিত আনেন ‘ফেলুদার গোয়েন্দাগিরি’। প্রথম গল্প ছিল ‘দার্জিলিং জমজমাট।’ ২০২২ সালে সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মের তরফে ঘোষণা করা হয় যে, ফেলুদার পরবর্তী অভিযান তৈরি হবে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ গল্প অলম্বনে। গত বছর জানুয়ারি মাসে এই সিরিজের শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বছর ঘুরলেও সিরিজের কাজ এগোয়নি। বরং সৃজিত তাঁর ব্যোমকেশ সিরিজের শুটিং শুরু করেন। তবে চলতি বছরে ওটিটিতে যে ফেলুদা তাঁর তরুপের তাস হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সৃজিতের ফেলুদা টিমে আগের মতোই টোটা রায়চৌধুরী (ফেলুদা), অনির্বাণ চক্রবর্তী (জটায়ু) এবং কল্পন মিত্র (তোপসে) থাকছেন। মূল গল্প কাশ্মীরের প্রেক্ষাপটে। আপাতত সিরিজের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া