সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Shah Rukh Khan daughter Suhana Khan reacts to Dua Lipa performing to viral Levitating x Woh Ladki Jo song mashup at Mumbai concert

বিনোদন | মুম্বইয়ের মঞ্চে শাহরুখ-স্পেশ্যাল পারফরম্যান্স ডুয়া লিপার! আত্মহারা দর্শক, দেখে কী করলেন শাহরুখ-কন্যা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: RM | Editor: Syamasri Saha ০১ ডিসেম্বর ২০২৪ ১৯ : ১৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ৩০ নভেম্বর মুম্বইতে ছিল এক বিখ্যাত ফুড ডেলিভারি সংস্থার ফিডিং ইন্ডিয়া কনসার্ট। সেখানে পারফর্ম করছিলেন ডুয়া লিপা। তাঁর পারফরম্যান্স দেখতে আম্বানিদের পাশাপাশি একাধিক তারকা গিয়েছিলেন। দর্শক যখন বুঁদ তাঁর পারফরম্যান্সে, এমন সময় মঞ্চের মাঝে বেজে উঠল তাঁর লেভিটেটিং গানটির সঙ্গে শাহরুখ খানের বাদশা ছবিটি থেকে ও লড়কি জো গানটির ম্যাশ-আপটি! 

 

 

 


ডুয়ার গান ‘লেভিট্যাটিং’-এর সঙ্গে শাহরুখের ‘বাদশা’ সিনেমার ‘ওহ লড়কি’ গানটি মিশিয়ে ‘ম্যাশআপ’ তৈরি করা হয়েছিল।  তা সোশ্যাল মিডিয়ায় যেমন জনপ্রিয় তেমনই ভাইরাল। ইতিমধ্যেই ভাইরাল। কনসার্টের মাঝে সেই গানই গেয়ে ওঠার পাশে নেচেও ওঠেন এই বিশ্ববিখ্যাত ব্রিটিশ পপ-তারকা। সঙ্গে উপস্থিত জনতা চিৎকার করে ওঠেন আনন্দে। সেই ভিডিও সমাজমাধ্যেমে  ছড়িয়ে পড়েছে। শাহরুখ-কন্যা সুহানা নিজের ইনস্টা স্টোরি হিসেবে শেয়ার করেছেন। ডুয়া লিপা ও শাহরুখের নাম পাশাপাশি লিখে মাঝে ভালবাসার ইমোজি ও শেষে ভারতীয় পতাকার ইমোজি দিয়েছেন সুহানা। তাঁর সেই ইনস্টাগ্রাম স্টোরিতে হৃদয় ইমোজি সহ পাগল হয়ে যাওয়ার নাচার ইমোজি পোস্ট করতেও দেখা গিয়েছে।

 

নেটপাড়ায় ডুয়ার এই কীর্তি দেখে যতটা খুশি ততটা অবাকও। স্বভাবতই কেউ ভাবতে পারেননি যে একজন অনামী অনুরাগীর করা এই ভাইরাল হয়ে যাওয়া ম্যাশ-আপ ভিডিও নিজের পারফরম্যান্সের সঙ্গে জুড়ে দেবেন খোদ ডুয়া। ভিডিওর বার্তা-বাক্সে এক নেটিজেনের কমেন্ট, "শেষমেশ এটা সত্যিই হল তাহলে!"


প্রসঙ্গত,  ২০১৯ সালে ডুয়া লিপা যখন ভারতে এসেছিলেন তখন শাহরুখ খানের সঙ্গে দেখা করেছিলেন তিনি। 'কিং খান'-এর সঙ্গে পোজ দিয়ে তিনি ছবিও তোলেন। শাহরুখ নিজে সেই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন,  নতুন শর্তে বাঁচতে শিখলাম আমি। আর সেটা ডুয়া লিপার থেকে ভালো কার থেকেই বা শিখতে পারতাম? যেমন দারুণ সুন্দরী যুবতী উনি, তেমনই সুন্দর ওঁর কণ্ঠস্বর। ওঁকে অনেক ভালবাসা।' এরপরে সরাসরি ডুয়ার উদ্দেশ্যে শাহরুখ লিখেছিলেন, "কনসার্টের জন্য অনেক শুভেচ্ছা। আর হয়নি, যে নাচের ভঙ্গিগুলো শিখিয়েছিলাম সেগুলো মঞ্চে করতে ভুলো না কিন্তু।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া