সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০১ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৪২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের গুঞ্জনের আবহে এবার দাম্পত্যে চাপান-উতোর শুরু রণবীর-আলিয়ার। এবং প্রকাশ্যেই সেই সমস্যার সমাধান করতে হাজির হলেন শাহরুখ খান! দিলেন টিপস-ও। প্রথমে সামান্য গাঁইগুঁই করলেও শাহরুখের পরামর্শ মন দিয়ে শুনলেন রাহার বাবা-মা। তারপর? খুলেই বলা যাক বিষয়টা।
আসলে, ব্যাপারটা একেবারেই বিজ্ঞাপনী প্রচার। বাড়ি তৈরির সরঞ্জামের এক সংস্থার বিজ্ঞাপনে নিজেদের জনপ্রিয় ছবির ‘আইকনিক’ চরিত্রে এই বিজ্ঞাপনের ভিডিওতে হাজির হয়েছেন ত্রয়ী। শাহরুখকে দেখা গেল ‘ডিয়ার জিন্দেগি’ ছবির ‘ডাক্তার জাহাঙ্গীর’ রূপে, ‘গল্লি বয়’-এর ‘সাফিনা’ সেজে হাজির আলিয়া এবং ফের একবার ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র ‘বানি’র লুকে ধরা দিলেন রণবীর। সেই বিজ্ঞাপন শুরু হচ্ছে ‘সাফিনা’র নালিশ দিয়ে। ‘ডা.জাহাঙ্গির’কে নিজের দাম্পত্য জীবনের সমস্যা বোঝাচ্ছে সে। নাকি নালিশ জানাচ্ছে? তাঁর স্বামী 'বানি' কেন বাড়ি থাকে না, ব্যস্ত থাকে সবসময়, কথায় কথায় পাহাড়ে চলে যায়...এসবের মধ্যেই চিকিৎসকের চেম্বারে ঢুকে পড়ে ‘বানি’। পিঠে তার ট্রেকিং ব্যাগ। সে অতি-পরিচিত ছন্দে খানিক কাতর স্বরে জানায়, “ডা. জাহাঙ্গীর আমি উড়তে চাই, দৌড়তেও চাই কিন্তু ঘরে চুপ করে বসে থাকতে পারি না।”
শোনামাত্রই কৌতূহল নিয়ে 'জাহাঙ্গির' নেপথ্যের কারণ জিজ্ঞেস করেন। ‘বানি’ জানায়, কয়েকদিন আগে সে বাড়ির ছাদে সূর্যাস্ত দেখতে গিয়েছিল, তখন ছাদ ভেঙে যায়! কথা শেষ হওয়ামাত্রই ‘সাফিনা’ তড়বর করে বলে ওঠে, “বাড়ির দেওয়াল বেয়ে পাথর চড়ার মতো করে ঝুলে ঝুলে উঠলে এমনটা তো হবেই!” খানিকক্ষণ চুপ থেকে নিজের চেম্বারের এক কোণ থেকে বাড়ি তৈরির সেই সরঞ্জামটি বের করে ঝগড়ারত বানি-সাফিনাকে শাহরুখ বলেন, “তোমাদের দু'জনের সমস্যার একটি সমাধান আমার কাছে রয়েছে। এটা নাও। তোমাদের বাড়িতে লাগাও। তাতে তোমাদের বিয়ে ভাঙবে কি না জানি না তবে ঘর যে ভাঙবে না তা একেবারে নিশ্চিত!”
এই বিজ্ঞাপন দারুণ মনে ধরেছে নেটপাড়ার। নেটিজেনরা যে দারুণ আনন্দ পেয়েছে তা তারা নেটমাধ্যমে প্রকাশ করতে দ্বিধাবোধ করছে না। কেউ এই বিজ্ঞাপনকে বলছে, “এইমুহূর্তে সবথেকে দামি বিজ্ঞাপন”, কেউ বা বলছেন এই পণ্যের বিজ্ঞাপন প্রচারের দায়িত্বে যাঁরা রয়েছেন তাঁদের অস্কার দেওয়া হোক!” তবে নজর কেড়েছে নেটপাড়ার আরও এক বাসিন্দার কমেন্ট, “এই মাল্টিভার্সের যুগে ডা. জাহাঙ্গীর, সেফিনা এবং বানি-দের যদি এক ছবিতে আনা যায়, তাহলে কোনও কথা হবে না!”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি