সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০১ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৩০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: উল্কার গতিতে উত্থান হয়েছিল ইমরান খানের এবং তত দ্রুত সশব্দে মুখ থুবড়ে পড়েছিল তাঁর কেরিয়ার। একটা সময়ের পর অভিনয় ছেড়ে বিনোদন জগৎ থেকে বহুদূরে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। সেও আজ প্রায় ১০ বছর হতে চললো। সমাজমাধ্যমে ইতিউতি মাঝেমধ্যে দেখা যায় তাঁকে। টুকটাক নিজেদের অনুরাগীদের সঙ্গে সামান্য কথাবার্তা বলেন ন'মাসে ছ’মাসে। ওইটুকুই। কিন্তু সেই অবসর এবার কাটাতে চলেছেন খোদ ইমরান। অভিনেতা হিসাবে ফের ফিরছেন পর্দায়! এবং তাঁকে সঙ্গ দেবেন ভূমি পেডনেকর।
নিজের ‘কামব্যাক’-এর জন্য ওটিটিকে বেছে নিয়েছেন ইমরান। নেটফ্লিক্সে মুক্তি পাবে ইমরানের এই ছবি। জানা গিয়েছে, একসময় যে ঘরনার ছবির জন্য বেড়ে গিয়েছিল তার ভক্তের সংখ্যা সেই মিষ্টি প্রেমের ছবির গল্পেই ফির একবার দেখা যাবে ইমরানকে। ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন দানিশ আসলাম যিনি ইমরান-দীপিকাকে নিয়ে ‘ব্রেক কে বাদ’ ছবিটি তৈরি করেছিলেন। সূত্রের খবর, এই ছবি রম-কম হলেও ইমরান অভিনীত চরিত্রটি তাঁর বাস্তব বয়সের সঙ্গে মানানসই। আর গল্পটাও নাকি এমন যেখানে ইমরানের অভিনয়ের শক্তিশালী দিকগুলো ফুটবে ভাল। কিছুদিন এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন দানিশ আসলাম। জানিয়েছিলেন, নতুন একটি প্রজেক্টে ইমরানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। তবে এর থেকে বেশি আর কিছু বলতে রাজি হননি তিনি।
প্রসঙ্গত, নেটফ্লিক্স নয়, ইমরানের কামব্যাক করার কথা ছিল ডিজনি+হটস্টার ওটিটিতে। তাও আবার ক্রাইম-থ্রিলার ছবিতে। কিন্তু নানা কারণে সেই ছবির কাজ বন্ধ হয়ে যায়। তারপরেই আসে এই প্রজেক্ট। সূত্রের খবর, এইমুহূর্তে ছবির চিত্রনাট্য লেখার উপর শেষমুহূর্তের ঝাড়পোঁছ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫-এর মার্চ মাসেই শুরু হয়ে যাবে ইমরান-ভূমির এই মিষ্টি প্রেমের ছবির শুটিং।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি