বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ৩০ নভেম্বর ২০২৪ ০৪ : ৪৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: এলেন, গোল করালেন, জয় করলেন। মোহনবাগান বনাম চেন্নাইয়ান ম্যাচে গ্রেগ স্টুয়ার্টের ভূমিকা এইটুকুই। ৮০ মিনিটে চেন্নাই ডিফেন্সে দিমি, জেমি যে ফাঁক বের করতে পারলেন না, স্টুয়ার্টের সেটা করতে লাগল দুটো টাচ। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে তাঁর প্রশংসাও শোনা গেল কোচ মলিনার গলায়। তবে পেত্রাতোস, ম্যাকলারেনেরও প্রশংসা করলেন তিনি।
সাফ জানালেন, 'ওরা গোল পায়নি ঠিকই, কিন্তু ওদের খেলায় আমি খুশি। গোল পেলে অবশ্যই ভাল লাগত। কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। আমি চেয়েছিলাম ওরা গোল করুক, কিন্তু ম্যাচটা কঠিন ছিল।' এদিন একাধিক সুযোগ তৈরি হলেও গোল পায়নি সবুজ মেরুন। বাগান কোচের বক্তব্য, 'ম্যাচটা কঠিন ছিল। তবে হাল ছাড়িনি। জেতার বিষয়ে আশাবাদী ছিলাম। আমরা যে ম্যাচের যেকোনও সময় গোল করার ক্ষমতা রাখি সেটা আরও একবার প্রমাণিত হল।
দলের ডিফেন্সেও আমি খুশি। শুধু ক্লিন শিট রাখা নয়, প্রতিপক্ষকে বেশি সুযোগ তৈরি করতে দিইনি আমরা। ওড়িশা ম্যাচে কিছু সুযোগ তৈরি করেছিল ওরা। এদিন সেটাও হতে দিইনি।'শেষ মুহূর্তের গোলে জয় ছিনিয়ে ফের একবার লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছে সবুজ মেরুন। কিন্তু তার সঙ্গে চিন্তার বিষয়ও রয়েছে।
কার্ড সমস্যায় পরের ম্যাচে আলবার্তো এবং শুভাশিসকে পাচ্ছে না মোহনবাগান। আক্রমণাত্মক নর্থ ইস্টের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে আগামী ৮ ডিসেম্বর খেলা মোহনবাগানের। সবুজ মেরুন কোচ জানালেন, 'কাজটা কঠিন। দলে বেশি ডিফেন্ডার নেই। তবে, এক সপ্তাহ সময় রয়েছে। তার আগে ডিফেন্স নিয়ে প্রস্তুতি সারতে হবে।'
ছবি: অভিষেক চক্রবর্তী
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি