বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | দুরন্ত গোল কামিন্সের, স্টুয়ার্ট ঝড়ে চেন্নাইকে উড়িয়ে ফের একনম্বরে মোহনবাগান

Sampurna Chakraborty | ৩০ নভেম্বর ২০২৪ ০৩ : ২৮Sampurna Chakraborty

মোহনবাগান - ১ (কামিন্স)

চেন্নাইন এফসি - ০

সম্পূর্ণা চক্রবর্তী: ম্যাচের বয়স ৮৫ মিনিট। দিমিত্রি পেত্রাতোসের পরিবর্তে নামলেন গ্রেগ স্টুয়ার্ট। যত কাণ্ড এক মিনিটে। তাঁর প্রথম টাচই পোস্টে লাগে। এক মিনিটের মধ্যে স্কটিশ ফরোয়ার্ডের পাস থেকে জয়সূচক গোল কামিন্সের। এলেন, দেখলেন, জয় করলেন। স্টুয়ার্ট আরও একবার বুঝিয়ে‌ দিলেন, মোহনবাগানের এই দলে তিনিই ম্যাজিশিয়ান। চোটের জন্য ওড়িশা এবং জামশেদপুর ম্যাচ খেলেননি। প্রত্যাবর্তনেই বাজিমাত। অসাধারণ টাচ। তিনি নামার আগে পর্যন্ত মোহনবাগানের খেলায় সেই মশলা, ঝাঁঝ ছিল না। স্টুয়ার্ট নামতেই উঠল ঝড়। সংযুক্তি সময় মিলিয়ে শেষ ১০ মিনিটের ঝড়ে উড়ে গেল চেন্নাই। শনিবার রাতে যুবভারতীতে চেন্নাইন‌‌ এফসিকে ১-০ গোল হারিয়ে আবার টেবিল শীর্ষে মোহনবাগান। ৯ মিনিটে ২০ পয়েন্ট হোসে মোলিনার দলের। বেঙ্গালুরুর সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে একনম্বরে সবুজ মেরুন। স্টুয়ার্টের দুটো শট পোস্টে লাগে। মনবীরের হেড ক্রসপিসে লাগে। নয়তো গোল সংখ্যা আরও বাড়তে পারত। স্টুয়ার্টের দিনে কামিন্সের কৃতিত্ব কোনওভাবেই খাটো করা যাবে না। ম্যাচের ৮৬ মিনিটে স্টুয়ার্টের থেকে বল পেয়ে বাঁ পায়ের দূরপাল্লার কোনাকুনি শটে দুর্দান্ত গোল জেসন কামিন্সের। তারপর পায়ে প্রিয় পোষ্যের ট্যাটু দেখিয়ে সেলিব্রেশন। 

আগের ম্যাচের দলে কোনও পরিবর্তন করেননি মোলিনা। অপরিবর্তিত দলই রাখেন। কিন্তু এদিন খেলার শুরুতে কিছুটা ব্যাকফুটে চলে যায় সবুজ মেরুন ব্রিগেড। দশজনেই নেমে যায়। শুরুতেই একটা ঝাপটা দেওয়ার চেষ্টা করে চেন্নাই। বল নিজেদের পায়ে রেখে আক্রমণ তৈরি করার চেষ্টা করে। কিন্তু সেই অর্থে কোনও পজিটিভ সুযোগ তৈরি করতে পারেনি। প্রথম ১৫-২০ মিনিট বাদ দিলে প্রথমার্ধের বাকি সময়টা মোহনবাগানের। কিন্তু ফিনিশিংয়ের অভাব। এখনও পুরনো দিমিত্রিতে পাওয়া যায়নি। পজিশন নেওয়া, বল ধারা, ছাড়ায় সেই ক্ষিপ্রতা নেই অজি তারকার। প্রথমার্ধের সব আক্রমণই লিস্টন‌ কেন্দ্রিক। আগের দিন দুর্দান্ত গোলের পর আত্মবিশ্বাসী দেখায় গোয়ার মিডিওকে। প্রথমার্ধে বাগানের যে তিনটে সুযোগ তৈরি হয়, তারমধ্যে দুটোই লিস্টনের পা থেকে। গোলের প্রথম সুযোগ ২৭ মিনিটে। পেত্রাতোসের উদ্দেশে বল বাড়ান মনবীর। কিন্তু বল ছুঁতে পারেননি। উল্টে পড়ে গিয়ে পেনাল্টির দাবি করেন অস্ট্রেলিয়ান। তবে রেফারি কর্ণপাত করেনি। ম্যাচের ৩৮ মিনিটে বাগানের নিশ্চিত গোল বাঁচান চেন্নাই গোলকিপার মহম্মদ নওয়াজ। লিস্টনের শট ঝাঁপিয়ে পড়ে বাঁচান। দুর্দান্ত সেভ। ফিরতি শট পোস্টের ওপর দিয়ে ভাসিয়ে দেন লিস্টন।‌ তার দু'মিনিটের মধ্যে আবার সুযোগ মিস। বক্সের মধ্যে লিস্টনের পাস রিসিভ করতে পারেনি দিমিত্রি। নয়তো নিশ্চিত গোল ছিল। 

দ্বিতীয়ার্ধের শুরুতে একটু ছন্নছাড়া দেখায় বাগানকে। মাঝমাঠে তেমন বাঁধুনি ছিল না। ফাইনাল পাসেরও অভাব ছিল। ওড়িশা, জামশেদপুর ম্যাচ উতরে গেলেও এদিন গ্রেগ স্টুয়ার্টের অভাব বোধ হচ্ছিল। মাঝমাঠ ধরার কেউ ছিল না। যার ফলে পুরো অকেজো জেমি ম্যাকলারেন। দূরবীন দিয়ে খুঁজে বের করতে হল। দিমিও তথৈবচ। বাগানের আক্রমণভাগের জোড়া ফলা এদিন ডাহা ব্যর্থ। চেন্নাইয়ের ধ্বংসাত্মক ফুটবলের ফাঁদে পা দেয় মোলিনার দল। তবে তাসত্ত্বেও বল পজেশন থেকে শুরু করে গোল লক্ষ্য করে শট, বাগানেরই বেশি ছিল। গোটা ম্যাচে চেন্নাইয়ের একটাই গোলে শট। ৭৮ মিনিটে ইরফানের শট ঝাঁপিয়ে পড়ে বাঁচায় বিশাল কাইত। বাকি সময়টা বিশেষ কোনও ভূমিকা ছিল না বাগান কিপারের। মোলিনার দুটো পরিবর্তন ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। ৭৪ মিনিটে ম্যাকলারেনের বদলে নামান জেসন কামিন্সকে। দিমিত্রির বদলে নামেন স্টুয়ার্ট। বাকিটা ইতিহাস। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া