বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Marnus Labuschagne not in his prime form

খেলা | ফর্মে নেই তারকা অজি ক্রিকেটার, অ্যাডিলেড টেস্টের আগে অস্ট্রেলিয়ার জন্য অভিনব পরামর্শ জনসনের

KM | ৩০ নভেম্বর ২০২৪ ০৩ : ১৫Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ছন্দে নেই মারনাস লাবুশেন। পারথ টেস্টেও ব্যর্থ হয়েছেন। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট। সেই টেস্টের বল গড়ানোর আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা বোলার মিচেল জনসন মনে করেন, লাবুশেনকে বাদ দিয়েই মাঠে নামা উচিত অস্ট্রেলিয়ার। 
ভারতের বিরুদ্ধে না নেমে লাবুশেনকে ঘরোয়া ক্রিকেট খেলে আত্মবিশ্বাস বাড়ানোর পরামর্শ দিয়েছেন একসময়ের বিপজ্জনক বোলার। পারথ টেস্টে বিশাল ২৯৫ রানে হার মানে অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের বিরুদ্ধে লাবুশেন কোনও সময়েই স্বচ্ছন্দে ছিলেন না। 

জনসন লিখেছেন, পার্থ টেস্টে বড় হারের দায় দেওয়ার জন্য নয়, লম্বা সময় ধরে বাজে ফর্মের কারণেই অ্যাডিলেইডে বাদ দেওয়া উচিত লাবুশেনকে।

মিচেল জনসন নিজের কলামে লিখেছেন, ''লাবুশেন দীর্ঘ সময় ধরে ছন্দে নেই। অ্যাডিলেড টেস্টে ওকে বাইরে রেখে দল সাজানো উচিত। দেশের হয়ে খেলার চাপ রয়েছে। লাবুশেন শেফিল্ড শিল্ড ও ক্লাব ক্রিকেট খেলে আত্মবিশ্বাস সংগ্রহ করুক। ওই টুর্নামেন্টগুলোয় সেই চাপ নেই। ভারতের বিরুদ্ধে না নেমে ঘরোয়া টুর্নামন্টে খেললে উপকার পাবে লাবুশেন।''

এদিকে পারথ টেস্টে দুরন্ত সেঞ্চুরির পরে বিরাট কোহলিকে নিয়ে মজে অস্ট্রেলিয়া। প্রাক্তন ক্রিকেটাররাও কোহলি-প্রেমে মাতোয়ারা।  কোহলিতে মুগ্ধ দেশের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজাও। পারথে শতরানের পর তারকা ক্রিকেটারের ভূয়সী প্রশংসা করেন ভারতের প্রাক্তনী। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে বড় জয়ের পেছনে কোহলির ভূমিকা অনস্বীকার্য। রানের খরা কাটিয়ে শতরান করেন। যোগ্য জবাব দেন সমালোচকদের। সেই ইনিংসের জন্য বিরাটকে প্রশংসায় ভরিয়ে দেন জাদেজা। জানান, সমালোচকদের এবার মুখ বন্ধ করার সময়। জাদেজা বলেন, 'নিন্দুকেরা এবার নিপাত যাক। নামটাই যথেষ্ট। সমালোচকদের শান্তিতে বিশ্রাম নেওয়ার সময় হয়ে গিয়েছে। জিনিয়াসদের এক রাতে জন্ম হয় না।' 

 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া